somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিয়া হক
জিয়া হকের প্রধান পরিচয় তিনি একজন কবি। একাডেমিক রেকর্ড অনুযায়ী ১৯৯১ সালের ১৫ ডিসেম্বরে তাঁর জন্ম মাদারীপুরের শিবচর থানার মিরজারচর গ্রামে।

মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের শিকার তরুণী

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানিকগঞ্জে চলন্ত বাসে
ধর্ষণের শিকার তরুণী

মানিকগঞ্জ প্রতিনিধি
নতুন বার্তা ডটকম

মানিকগঞ্জ: দিল্লির আলোড়ন তোলা সেই ধর্ষন ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার বাংলাদেশের মানিকগঞ্জে। এবারও সেই চলন্ত বাস। তবে এবারের ধর্ষক ওই বাসেরই হেলপার ও চালক। আর ধর্ষণের শিকার হলেন একজন পোশাকশ্রমিক ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে বাসচালক দিপু মিয়াকে আটক করা হয়েছে। হেলপার আবুল কাশেম পলাতক।

মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি কামরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার তরুণীটি (১৮) সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই তরুণী পাটুরিয়া যাওয়ার উদ্দেশ্যে নবীনগর থেকে ভুল করে ঢাকা-মানিকগঞ্জ রুটের শুভযাত্রা পরিবহনের একটি বাসে উঠে পড়েন। বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসার পর সব যাত্রী নেমে গেলেও তরুণীটি পাটুরিয়া যাওয়ার অপেক্ষায় বাসে একা বসে থাকে। একপর্যায়ে তাকে পাটুরিয়া ঘাটে পৌঁছে দেয়ার কথা বলে হেলপার ও চালক বাস নিয়ে পাটুরিয়ার দিকে রওনা দেন।

পথিমধ্যে চলন্ত বাসে হেলপার কাশেম ওই তরুণীকে প্রথমে ধর্ষণ করে। পরে চালকও তাকে পালাক্রমে ধর্ষণের চেষ্টা করে বলে তরুণী জানিয়েছেন।

বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের তরাসেতু পেরিয়ে কিছুদূর গিয়ে আবার মানিকগঞ্জের দিকে ফিরে আসে। একপর্যায়ে তাকে মানিকগঞ্জ বাসস্যান্ডের অদূরে মানরা সেতুর কাছে জোর করে নামিয়ে দেয়া হয়।

বেলা তিনটার দিকে কান্নারত ও শারীরিকভাবে বিপর্যস্ত তুরুণীটিকে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তার কাছ থেকে বিস্তারিত শুনে তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত বাসমালিক সমিতির অফিসে পৌঁছে দেয়া হয়। সেখানে তারর বর্ণনা অনুযায়ী বাসশ্রমিকেরা চালক দিপু মিয়াকে আটক করে এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মানিকগঞ্জ শুভযাত্রা বাসমালিক সমিতির সভাপতি আবদুল মতিন মোল্লা জানান, ‘মেয়েটির বর্ণনামতো আমরা সঙ্গে সঙ্গে দিপু মিয়াকে গাড়িসহ ধরে আনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।’ গাড়ির মালিক আবদুল মান্নানকেও খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ধর্ষক হেলপার কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ওই তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল মালেক পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নতুন বার্তা/জিহ/মোআ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×