বিধান না মেনে রাষ্ট্রদ্রোহ মামলা: মাহমুদুর
রহমানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ
হাবিবুর রহমান
নতুন বার্তা ডটকম
ঢাকা: ফৌজদারি কার্যবিধির বিধান সঠিকভাবে অনুসরণ না করে রাষ্ট্রদ্রোহ মামলা করায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। একই কারণে মরহুম ফজলুল হক আমিনীকেও গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্র বলছে, এই দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ ফৌজদারি কার্যবিধি ১৯৯৮-এর ১৯৬ ও ১৯৬ (ক) ধারা অনুসরণ করেনি।
পুলিশের রাষ্ট্রদ্রোহ মামলার পর আসামি গ্রেফতার ও আদালতে মামলায় জটিলতা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে এই ধারা দুটি যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত নির্দেশপত্রটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া হয়েছে। তারা হলেন পুলিশের মহাপরিদর্শক, সব পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার।
ওই চিঠিতে বলা হয়, “দণ্ডবিধির কিছু কিছু ধারায় মামলা রজু করার আগে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯৬ ও ১৯৬-ক ধারা মোতাবেক সরকারের অনুমোদন গ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, এসব ধারার ব্যত্যয় ঘটিয়ে সরকারের অনুমোদন ছাড়াই দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।”
ওই চিঠিতে আরো বলা হয়, “মামলার পরে তদন্ত পর্যায়ে বা আদালতে চার্জশিট দাখিল করার পরে সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯৬ ও ১৯৬-ক (প্রযোজ্য ক্ষেত্রে) ধারায় সরকারের অনুমোদন গ্রহণের কার্যক্রম শুরু করেন। মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির উল্লিখিত বিধান অনুসরণ না করায় আসামিরা সহজেই জামিন লাভ করেন এবং বিচার প্রক্রিয়ায় আইনগত জটিলতার সৃষ্টি হয়।”
চিঠিতে রাষ্ট্রদ্রোহ মামলা করার আগে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯৬ ও ১৯৬-ক ধারার বিধান যথাযথভাবে অনুসরণ করে সরকারের অনুমোদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত জামিন না দিলেও ওই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। একই কারণে এর আগে সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়ার হুমকির অভিযোগে ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলেও তাকে গ্রেফতারের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এসব বিষয় আমলে নিয়েই মূলত নির্দেশনাটি জারি করা হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে নতুন বার্তা ডটকমকে বলেন, “বিদ্যমান আইনটি আরো কঠোর করা উচিত। কারণ অনেকে আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে আইনের ফাঁক-ফোকর রেখে মামলা করে।”
মাহমুদুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “আইন অনুযায়ী তাকে আটক করা উচিত ছিল। কিন্তু কী কারণে তাকে সেদিন গ্রেফতার করা হয়নি, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই ভালো বলতে পারবে।”
একটি সূত্র জানায়, একজন রাজনীতিবিদের নির্দেশে পুলিশ তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টিও আমলে নেয়নি পুলিশ।
নতুন বার্তা/এইচআর/জবা
বিধান না মেনে রাষ্ট্রদ্রোহ মামলা: মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।