somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদার সঙ্গে কবি আল মাহমুদের সাক্ষাৎ

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদার সঙ্গে কবি আল
মাহমুদের সাক্ষাৎসূত্র...

নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। মঙ্গলবার রাত আটটায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় কবি আল মাহমুদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ দিদার জানান, রাত আটটার দিকে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে বৈঠক করেন।

কবি আল মাহমুদের সঙ্গে ভাষা সৈনিক আব্দুল মতিন যোগ দেয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে তিনি তার একটি লিখিত বার্তা কবি আল মাহমুদের মাধ্যমে বেগম জিয়ার কাছে পৌঁছান।

বিচারপতি আব্দুর রউফ রাত নয়টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আব্দুল মতিন স্বাক্ষরিত বার্তাটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। নতুন বার্তার পাঠকদের জন্য ভাষাসৈনিক আব্দুল মতিনের বার্তাটি হুবহু তুলে ধরা হলো-

“দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কেউ নিরাপদ নয়। বিশেষ করে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বাসভবনে অনেকটা অবরুদ্ধ করে রাখার খবর অন্য নাগরিকদের মতো আমার উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। তার বাসায় পানি সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় আমি তীব্র প্রতিবাদ জানাই।

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী দুই নেত্রীকে উদ্যোগী হতে হবে। বিরোধীদলীয় নেতাকে নজরবন্দি কিংবা অবরুদ্ধ করার যে কথা শোনা যাচ্ছে, তা চলমান সংকটকে আরো তীব্র করবে। এটা গণতন্ত্রের জন্য আরো বড় বিপদ ডেকে আনবে।

আমি মনে করি, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করলেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যায়। সরকার ও বিরোধী দলকে দ্রুত সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।”

বেগম জিয়ার বাসায় যাওয়ার সময় কবি আল মাহমুদ একটি তসবিহ এবং একটি জায়নামাজ নিয়ে আসেন।

এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এ দিকে রাত সাড়ে আটটার পরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন বলে জানা গেছে।

গত ৯ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ধারাবাহিকভাবে শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সাক্ষাত করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান।

নতুন বার্তা/বিইউ/জিহ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×