somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট সমাজের কাঙ্ক্ষিত সন্ধান

০১ লা মার্চ, ২০২২ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আপনি কখনও আপনার কথার ব্যাপারে ভেবেছেন? কথা তো দরজার মতো। হৃদয়ে যা থাকে তাইতো মুখ দিয়ে বের হয়। আর মিথ্যা কথা সুন্দর ফুলের মতো কিন্তু তাতে যে ফল দেয় তা সাময়িক। সত্য তিতা আর কাঁটার মতো তবু তার ফল উত্তম।

স্বভাবতই আমরা আনন্দ, হাস্যরসের গল্প শুনতে বেশি ভালোবাসি। জীবনমুখী লেখাগুলো কেন যেন আমরা এড়িয়ে যেতে চাই। আমরা সত্যকে ভালোবাসি কিন্তু সত্যকে গ্রহণ করতে বড্ড ভয় পাই। আমরা জীবনে কিছু অংশ মানি, আর কিছু অংশ মানতে পারি না। প্রকৃত অর্থে আমরা জানি না, আমরা আসলে কী চাই! এই না জানার কারণে ছুটতে ছুটতে ঠিক কোথায় থামতে হবে তাও আমরা জানি না। যে সম্পর্ক সামান্য ক্ষমার মধ্য দিয়ে ইতি টানা সম্ভব ছিল; সেটাকে টানতে টানতে শেষপর্যন্ত ছিঁড়ে ফেলাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

আমার কাছে সাফল্য এবং খ্যাতি ভোরের শিশিরের মতো। আসে আবার মিলিয়ে যায়। তাই এ নিয়ে অধিক ভাবি না কখনো। আর সম্পদ ও সম্মান শুধু অস্থায়ী মেঘের মতো আসে। কখনো তা দীর্ঘ সময় সাথী হয় আবার কখনো তার স্থায়িত্ব খুব কম। জীবন এক স্বপ্নের ন্যায়, যা আমরা সবাই অতিক্রম করি অভিজ্ঞতার মধ্যে দিয়ে।"

কবি ও কথাসাহিত্যিক রুবাইদা গুলশানের ‘তিতা কথা’র ভূমিকায় পেলাম বাণী চিরন্তনীর মতো অসাধারণ এইসব কথা। সমসাময়িক বিষয়ের ওপর ছোট-বড় ৬৫টি জীবনমুখী মুক্তগদ্য দিয়ে সাজানো বইটি। প্রতিটা লেখার মধ্যে ঝিনুকের মুক্তার মতো মূল্যবান সৌরভ ছড়ানো। কিছু লেখার কিছু লাইন পড়ে মনে হচ্ছিল মহান কোনো মনিষীর স্বর্গীয় আলো ঝলমল পথে হাঁটছি।

খুব সত্য, খুব জরুরি, খুব না বলা, খুব খুবই সুস্পষ্ট কথা বলতে বুকের পাটা লাগে। মেরুদণ্ডহীন, নির্লজ্জ জি হুজুরদের কাছে কেবল স্বপ্নই মনে হবে এসব। আমরা যা ভাবি না, ভাবতে চাই না; বলি না, বলতে চাই না; তাই ‘তিতা কথা’য় ভেংচি কাটছে সামান্য কোনো ভণিতা ছাড়াই।

'ছড়ার বই তো চলে না'র মতো 'সত্য কেউ তো বলে না'র সময়ও লেখক বলে গেছেন মানুষের ভেতরের মাকাল ফলটার চরিত্র। অবলীলায় করে গেছেন গোলাপের 'গোলাপ-রানি' হয়ে ওঠার সাহসী উচ্চারণ।

কোরআন-হাদিছ ও ইসলামী মূল্যবোধের অনেক জ্বলজ্বলে গল্পই খুব সহজ-সরল ও দারুণ আকর্ষণীয় কণ্ঠে তুলে ধরেছেন সব্যসাচী রুবাইদা গুলশান। সাবলীল ছন্দ, বেশ মায়াবী এবং ঈর্ষণীয় আধ্যাত্মিকতার কোমল ছোঁয়া আছে বইটিতে। বইটিতে আছে বহমান নষ্ট সমাজের আলোকিত মঞ্জিলের কাঙ্ক্ষিত সন্ধান।

‘তিতা কথা' পড়লে দুদিনের দুনিয়ার আলেয়ার পিছে পাগল হয়ে 'মোটিভেশনাল' স্পিকারদের মতো ছুটতে চাইবেন না। সবাই মিলে অপার শান্তি ও দম নেয়া স্বস্তির একটা জীবন কাটানোর স্বপ্ন দেখতে পাবেন অস্থির হৃদয়ে।

"জীবন নিয়ে আপনার ধারণা হওয়া উচিত স্বচ্ছ। পুঁথিগত কিছু মুখস্থ কথা নয় বরং প্রকৃত অর্থে আপনি খুঁজে বের করুন জীবনকে কেমন করে দেখছেন?" মায়া তুলতুলে এমন অনেক ভাবনার দুয়ার খুলে দিবে এই বইটি।

তিতা কথা’ ও তিতা কথা’র মিষ্টি স্রস্টা রুবাইদা গুলশান আপার সর্বোচ্চ সাফল্য কামনা করি।

বইটি প্রকাশ করেছে চিরদিন প্রকাশনী, স্টল ৬৮। প্রচ্ছদ মোস্তাফিজ কারিগর।

#তিতাকথা #রুবাইদা #গুলশান #বইমেলা

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২২ রাত ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×