somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখে কন্টাক্ট লেন্স পরার আগে সাবধান !!!!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখে কন্টাক্ট লেন্স পরার আগেসাবধান। এতে আপনি কিন্তু সারা জীবনের জন্য চোখ হারাতেও পারেন। এমন এক ঘটনা ঘটেছে ৪২ বছর বয়সী জ্যাক স্টোন। তিনি কন্টাক্ট লেন্স পরার পর ফাঙ্গাস সংক্রমণে বাম চোখটি হারিয়েছেন। ওই চোখটি বাঁচাতে ২২টি অপারেশন করা হয়েছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, কিছুতেই তারা ফাঙ্গাস সংক্রমণ ঠেকাতে পারছেন না। এতে জ্যাক স্টোনের চোখের তিনটি স্তর ফাঙ্গাসে খেয়ে ফেলেছে। এতে নষ্ট হয়ে গেছে তার চোখের ৭০টি স্নায়ু। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, জ্যাক স্টোন বৃটিশ একজন গণিত শিক্ষিকা। তিনি বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় একটি ব্রান্ডের কন্ডাক্ট লেন্স পরেন। কিন্তু প্রথম দিনেই তিনি লক্ষ্য করেন তার দৃষ্টিশক্তি ঝাঁপসা হয়ে আসছে। এ অবস্থায় তিনি একটি হাসপাতালে যোগাযোগ করেন। তারা পরীক্ষা করে বলেন তার চোখে ফাঙ্গাস সংক্রমণ হয়েছে। এর পর থেকে ১৭ সপ্তাহেরও বেশি সময় তিনি হাসপাতালে রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার চোখটিই তুলে ফেলতে হতে পারে। কারণ, তার চোখে যে সংক্রমণ হয়েছে তা বিরল। চোখটি তুলে না ফেললে সংক্রমণ তার দৃষ্টিশক্তির সঙ্গে সম্পৃক্ত স্নায়ু আক্রান্ত হতে পারে। সেই সংক্রমণ ব্রেনে ছড়িয়ে পড়তে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, জ্যাক স্টোন যুক্তরাজ্যের একটি ওয়েবসাইট থেকে কিনেছিলেন ফোকাস ডেইলিস অল ডে কমফোর্ট লেন্সেস। এটি অপসারণযোগ্য, ডিসপোজেবল। এর আগে তিনি ২০ বছরেরও বেশি সময় কন্টাক্ট লেন্স পরেন মাঝেমধ্যে। তাতে তিনি কোন সমস্যা মনে করেন নি। তাই ওই ব্রান্ডের একটি লেন্স তিনি পরেন। সংক্রমণ ধরা পড়ার পর তাকে ভর্তি রা হয় ব্রুমফিল্ড হাসপাতালে। এর দু’দিন পরে যখন তিনি আর ব্যথা সহ্য করতে পারছিলেন না তখন তার চোখে আইড্রপ দেয়া হয় এবং বাসায় পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি হাসপাতালে ফিরে যান। তিনি বলেন, আমি তখন ব্যথায় আর্তনাদ করছিলাম। এরপর তাকে স্থানান্তর করা হয় লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে। কিন্তু তার চোখের অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে।
View this link
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×