কেও কি একজন জাফর ইকবাল স্যার কে গিয়ে বলবেন, মিথ্যা কথা বলার অধিকার টাও বাক স্বাধীনতা।
কারন, সত্যি মিথ্যা অত্যন্ত সাবজেকটিভ বিষয়। উনার কাছে যা সত্য আর একজন এর কাছে তা মিথ্যা। উদাহরন হিসেবে বলা যায়, চ্যানেল ৭১ এর কাছে যা সত্য, দিগন্ত টিভির কাছে তা ৯০% মিথ্যা এবং ভাইস ভারসা।
যেই রাষ্ট্রে নাগরিকদের সত্য মিথ্যা যা ইচ্ছা বলার উপর কোন ধরনের রেসট্রিকশান আরোপ করা হয় না তাই প্রগ্রেসিভ রাষ্ট্র। আর যেই রাষ্ট্র তার পছন্দের সত্যকে এবসোলিউট হিসেবে দাড় করানোর জন্যে, তার বিপক্ষ মত ধারিদের ৫৪ ধারায় জেল এ ঢুকিয়ে রিমান্ড চায়, সেইটা হয়ে যায় ফ্যাসিজম।
এই ব্যাপারে আমি আমার পুরাতন একটা নোট থেকে মুক্ত সমাজের প্রধান তাত্ত্বিক স্টুয়ার্ট মিল কোট করি। উনি বলছেন,
” একজন ব্যক্তির যে কোন বিষয়ে আলোচনা করার, মতামত দেয়ার এবং পর্যালোচনা করার সম্পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, তা যতই অনৈতিক হোক।“
সম্পূর্ণ স্বাধীনতা দিলে একটা যুক্তি তার সামাজিক গ্রহণযোগ্যতারসীমা পেরিয়ে, তার যৌক্তিকতার শেষ সীমায় পৌঁছায়।"
ফ্রিডম অফ স্পীচ এর সিমানাটাও মিল নিরধারন করে দিছেন। তিনি বলে গ্যাছেন,কারো মতামতের কারনে যদি অন্য কারো ক্ষতি হয় তবে তাকে সেই মতামত প্রকাশের জন্যে বাধা দেয় যাবে। এবং দাটস ইট। তাকে সেই মতামত প্রকাশ করতে নিষেধাজ্ঞা করা যাবে। তারে জেল এ ঢোকানো যাবেনা।
কিন্তু অত্যন্ত বিতর্কিত একটা বিষয় যা নিয়ে হাজার রকম পক্ষ বিপক্ষ আছে, মতামত আছে, সেই খানে একজন এর মতামত রে সাপ্রেস করার জন্যে তারে জেল এ ঢুকানো টারে ফ্রিডম অফ স্পিচের নামে জাস্টিফাই করার মত এত ফান্ডামেন্টাল ভুল একটা যুক্তি জাফর ইকবাল স্যার এই ভাবে প্রমোট করবেন, তা উনার পক্ষে একটা বিস্ময়কর অজ্ঞতা। এইটা শুধু ফ্রিডম অফ স্পীচ এর ভায়লেশান না এইটা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যাবহার এবং আই রিপিট- ফ্যাসিজম।
এই যুক্তিতে প্রথিবির সব স্বৈরশাসক সব মতামত দমন করতে পারবে। আমি সিউর উনি ফাসিজম এর পক্ষে দাঁড়াইতে চান নাই। এইটা রাগ এর মাথায় লিখছেন।
মত প্রকাশের স্বাধীনতার যদি অপব্যাবহার নাই করতে পারলাম, এইটা আবার স্বাধীনতা হইলো কেমনে ?
কেও একজন উনারে বলেন, উনার লেখাটা উইথড্র করতে ।
এই বিষয়ে আমার একটা বিশাল বিশাল বিশাল রচনা আছে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


