somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতে লালফোনে দ্বিতীয় কল এবং নতুন সংলাপের ট্রান্সক্রিপ্ট !! মিস করবেন না !!!

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ত্রি দুইটা |গুলশান এর একটি বেডরুম |
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং| ফোন এলো লাল টেলিফোনে | ঘুম ভেঙ্গে গেল ঝালেদার | বিরক্ত মুখে হাত বাড়ালেন বিছানার পাশে লাল কে ফোনটির দিকে | কে ফোন করলো এত রাতে ?
- হেলো | কে বলছেন ?
- আপা, আমি হাসিপা |
ঝালেদার কন্ঠে বিস্বয়!! কি ব্যাপার আপা | আপনি | এত রাতে ?
- না আমি আসলে লাল ফোন টা ঠিক আছে নাকি চেক করতে ফোন করেছি|
ফোন তো ঠিক আছে| বললেন ঝালেদা | এই যে আপনার কল ঢুকলো |
-আচ্ছা | বলে চুপ করে থাকেন হাসিপা |
ঝালেদাও কি বলবেন বুঝতে পারছেন না | প্রায় ৩০ সেকেন্ড অস্বস্তিকর নিরবতার পর, ঝালেদা নিজেই মুখ খুললেন |
-কিছু হয়েছে আপা ? চুপ যে ?
- না , আসলে আমার খুব খারাপ লাগছে | বললেন হাসিপা |
কেন আপা , মন খারাপ কেন | ঝালেদা বললেন মৃদু স্বরে |
নাহ থাক ! রাখি | বলে নিজের মনের দুর্বলতা কেটে উঠলেন হাসিপা |

প্লিজ না !!! রাখবেন না !! প্লিজ ! অনুযোগের স্বরে বলে উঠলেন ঝালেদা |
আপনার কিছু একটা হয়েছে | আপনি আমার সাথে শেয়ার করেন | শেয়ার করলে আপনার ভালো লাগবে | আমি কাওকে বলবো না | আমি আপনার দুক্ষ বুঝি |আপনার মত আমিও একলা | শেয়ার করার কেও নাই | আপনি শেয়ার করেন, ভালো লাগবে |

ঝালেদার স্বরে একটু সহমর্মিতা শুনে একটু সচ্ছন্দ হলেন, হাসিপা |
- ঝালেদা আপা | আমার খুব খারাপ লাগে | এই দেখেন | আমার বাবা , মা , ভাই ব্রাদার সবাইকে ওরা মেরে ফেলছে | কে আছে আমার এই দুনিয়ায় ? শুধু একটা বোন আছে যে আমার উপর টেক্কা দিতে চায় | ছেলে টারে এত বললাম, ভালো দেখে একটা দেশী মেয়ে বিয়ে কর | ও বিয়া করলো একটা ইহুদিকে | কেমন লাগে বলেন | আমার বাপে পাইছিল চোর এর খনি | আমি পাইছি , ডাকাতের খনি| রাতে ঘুম আসেনা | বিছানায় ছটফট করি | খারাপ লাগে |

- আপা | দুক্ষ কি আপনার একলার? আমাকে দেখেন | আমার জামাই মরে গ্যেছে সেই কবে | একটা পোলা সারা দিন পানি খায় | বড় পোলাটা টেলেন্ট ছিল | তারে বললাম লাইন এ থাকতে | সেও ক্ষমতা পেয়ে সঙ্গ দোষে বিগরায়া গেল | সিনিয়ার জুনিয়ার মানে না | টাকা পায়সায় গোলমাল |
- হাসিপা আপা | আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম |
- কি আপা ? বললেন, হাসিপা |
- আসলে না এই পুরো বাংলাদেশে আপনার আর আমার মত দুখী কেও নাই , একলা কেও নাই | আমরা চাইলে চাদনী চকে শপিং এ যাইতে পারিনা, চাইলে রিক্সায় হুড খুলে বৃষ্টিতে ভিজতে পারিনা | অসম্ভব স্ট্রেস নিয়া চলতাছি আজকে ৩০ টা বছর ধরে আমরা দুই জন | অন্য কেও আপনার আমার মত যন্ত্রণা পেলে পাগল হয়ে যেত !

- বিশ্বাস করবেন না , আপা |আমিও ঠিক এইটা চিন্তা করছি | বললেন হাসিপা | আমি কত বার ভাবছি আপনাকে ফোন করবো |কিন্তু আমার কাছে মনে হইছে , আপনার রূপ এর দেমাগ বেশি | এই জন্যে আমি ফোন করি না |আমার মধ্যে কমপ্লেক্স কাজ করে |
- আপা !!! বলে শিশুর মত উচ্ছসিত হয়ে উঠলেন ঝালেদা |
বিশ্বাস করেন আমি নিজেও এমন চিন্তা করছি | কিন্তু আমি ভয় পাই যে , আপনি না আবার আমাকে এডুকেশান কয়ালিফিকেশন নিয়ে খোটা দিবেন |সার্টিফিকেটের খোটা দিবেন | আপনার এত গুলো ডিগ্রী, আমারো কমপ্লেক্স কাজ করে |
হাসিপা হেসে উঠলেন |
সব ফেক , আপা, সব ফেক! এই গুলো আমার স্ট্রেস রিলিজ মেকানিজম |এক একটা সার্টিফিকেট পেলে আমার একটু শান্তি লাগে |
- আপা , নর্থ সাউথ টাও কি ফেকছিল ? প্রশ্ন করলেন ঝালেদা | সারা শহরের লোকজন কে জ্যাম এ আটকায় রাখলেন |
চুপ করে থাকেন হাসিপা | বিব্রত |
ঝালেদা বুঝতে পেরে হাসিপা কে সান্তনা দিলেন |
-মন খারাপ কইরেন না আপা | আমার বার্থ সার্টিফিকেটটাই ফেক | আর আপনার তো মাত্র একটা অ্যাওয়ার্ড |
ঝালেদা জিগ্গেস করলেন| তত্ত্বাবধায়ক নিয়ে কি চিন্তা করলেন আপা ?
- সত্যি এই গুলো কি মেটার করে,একটা তাত্ত্বিক প্রশ্ন করলেন হাসিপা |

চিন্তা করে দেখেন আপা| আমরা দুইজন পালা ক্রমে দেশটাকে ২০ বছর ধরে চালাইছি | এত মানুষ রক্ত দিল,বুড়িগঙ্গার পানিতে এত কেমিকাল পড়লো , কি লাভ হলো আমাদের ? আমাদের ব্যবহার করে, দলের পান্ডারা সব লুটপাট করে নিল | আর দেখেন আপনি আমি কি ভালো আছি ? আমরা দুইজন কি শান্তি পাচ্ছি | আমি টেনশানে আছি, ক্ষমতা থেকে চলে গেলে আপনি আমারে দেশ ছাড়া করবেন|এই জন্যে একটা এস্কেপ রুট সৃষ্টি করতে রাশিযার সাথে ১০০ মিলিয়ন ডলার এর চুক্তি করছি অস্ত্র কেনার , যাতে ওরা আমারে খেয়াল রাখে | কিন্তু আমারে কেও বলে নাই, স্নায়ুযুদ্ধ ১৯৯০ সালে শেষ হয়ে গ্যেছে | পরে আবার চুক্তি সাক্ষরে দেরী হওয়াতে পুতিনও ব্যাজার হইছে | কিন্তু যার যার কমিশন সে ঠিকই নিয়া গ্যেছে | ভয়ে আছি আপনি ক্ষমতায় গেলে আমারে সাইজ করবেন | কি লাভ আপা বলেন ? একজন আরেক জন এর পেছনে লেগে থেকে |

ঝালেদা তখন এই জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন |
আপা , আমি একটা কথা বলি | এই দেশে মানুষ যখন আমাদের দুই জন কেই চায়, আসেন আমরা দুই জন একসাথে দেশ চালাই | কি বলেন , আপা ?
উচ্ছসিত হয়ে উঠলেন হাসিপা |
ওহাই নট ? ওহাই নট ?আমি তো এত দিন তাই ভাবছি | কিন্তু, আমি কাওকে বলতে পারি নাই | আমাকে মানুষ পাগল , উন্মাদ বা নিরপেক্ষ ভাববে বলে | আসেন আপা | আপনি একটা মন্ত্রী সভা করেন | সেই খানে আপনি হবেন প্রধানমন্ত্রী, আমি হব উপপ্রধান মন্ত্রী |
না আপা !! প্রতিবাদ করে উঠলেন ঝালেদা | আমার শরীরটা ভালো না |আপনি হন প্রধান মন্ত্রী |
না আপা, প্লিজ | এইটা রিকোয়েস্ট | হাসিপা কোনো মতেই রাজি হন না | আমি পাচ বছর চালাইছি | আমার টায়ার্ড লাগে |
এইটা অশোভন হবে |আপনি আমার থেকে বয়সে বড় | আপনি আগে | দুই জনই বিনয়ে অবনত | কেও রাজি হন না |
হাসিপা বলেন , আপা আমার কানে সমস্যা | আপনার ছেলে যে বোমা মারছিল তার পর থেকে আমি কম শুনি | আমি আর দেশ চালাতে চাই না |
আপনি ডাক্তার দেখান নাই ? জিগ্গেস করলেন ঝালেদা |
দেখাইছি | কিন্তু ডাক্তার বলছে আমি নাকি শুধু একাই কথা বলি, কারো কথা শুনিনা | এবং যেহেতু আমি কারোকথা শুনি না ফলে আমার কান ঠিক না করলেও নাকি চলবে কারণ আমার কারো কথা শোনার দরকার পরেনা | কোনো ডাক্তার তাই আমার কান ঠিক করেনা |
শেষ পর্যন্ত উনারা এই সিদ্ধান্ত নেন যে, পরদিন উনারা মার্কিন রাষ্ট্রদুত মর্জিনা আর ভারতীয় রাষ্ট্রদূত মরণকে দায়িত্ব দিবেন | এবং রাষ্ট্রদুতেরা যাকে প্রধানমন্ত্রী চাইবেন সেই হবে প্রধানমন্ত্রী | এই সিদ্ধান্তে হাসিপা এবং ঝালেদা নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসেন |

ঝালেদা জিগ্গেস করেন,আপা রাজাকার দের বিচার নিয়ে দেশ যে বিভক্তহয়ে আছে | এইটা কি করা যায় ?
জামাতকে তো আমাদের দুই দলেরই লাগে | আপনার লাগে স্বাধীনতার পক্ষ বিপক্ষ সৃষ্টি করে দেশ কে বিভাজন করতে , আমার লাগে ইসলামিক ভাব ধারার সাথে আছি বলে দেখিয়ে ধর্মপ্রাণ মানুষের সিম্পেথি আদায় করতে |
এখন আজকে যদি ঘাতক দালালদের ফাসি হয় এবং জামাত যদি হারিয়ে যায়, তো বাংলাদেশ কে মৌলবাদী রাষ্ট্র দেখানোর, মার্কিন এবং ভারতীয় যে প্রপাগান্ডা সেইটা তো খারিজ হবে | এইটা তো আমাদের আব্বুরা কেও চায় না | রাজাকার এর শাস্তি হয়ে গেলে তো এই জুজু শেষ হইয়া যাবে| এখন কি হবে ?
হাসিপা বললেন, আমার একটা বুদ্ধি আছে | কি সেইটা- জিগ্গেস করলেন ঝালেদা |

একটা কাজ করেন, আপনি গোয়া আজম, নিজামী , মতিউর এদের বলেন আওয়ামী লিগ এর মেম্বারশিপ নিতে | তখন ওরা অটোমেটিক মুক্তিযোদ্ধা হয়ে যাবে | কারণ আওয়ামী লিগ এ জয়েন করলে সকল রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায় | তখন আর শাহরিয়ার কবিররা এদের বিরুদ্ধে আর কিছু বলবেনা |
এমন চমত্কার সমাধানে ঝালেদা শিশুর মত উচ্চিসিত হয়ে উঠেন |
আপনে একটা জিনিয়াস আপা ! আপনি একটা জিনিয়াস |
কিন্তু, ভ্রু কুচকে জিগ্গেস করেন ঝালেদা | আপা ? শাহবাগে কিছু ছেলে পেলে আছে, ওরা যদি চিল্লায় ? ওরা যদি মাঠ গরম করে ? জাগরণ মঞ্চে উঠে যদি ওরা গরম গরম ভাষণ দেয় ?
নাহ | আপা আপনি চিন্তা কইরেন না | ওরা যদি বেশি হইচই করে,কমিটির যেই স্ক্রিপ্ট হবে সেইটা বশিরুদ্দিন ইউসুফ আর তাজমুলকে দিয়ে ইমট্রোজান এর হাতের স্ক্রিপ্ট পাল্টায় দিব | বাকি সব চুপ মেরে যাবে | মল্লার দৌড় মসজিদ পর্যন্ত এবং বিপ্লব ফেন্টাসিতে ভোগা শহুরে মধ্যবিত্ত তরুণদের দৌড় ছবিরহাট পর্যন্ত , ওদের নিয়া আপনার চিন্তা না করলেও চলবে |
আর বিচার এর রায় নিয়ে এখন কিছু বলবো না, আমরা পরে আবার স্কাইপে আলাপ করে নিব |

আপনি হইলেন, মাস্টার স্ট্রাটেজিস্ট | চকমক করে ওঠে ঝালেদার মুখ |এরসাপ কে নিয়া কি করবেন আপা | প্রশ্ন করলেন ঝালেদা |
শুনেন | আমি আপনি যখন ঐক্যমত্যের সরকার করবো তখন সুশীল গুলা চিল্লাবে যে আমরা এখন দুই দল মিলে দেশ লুটেপুটে খাচ্ছি | এই জন্যে তখন আমাদের একটা বিরোধী দল লাগবে, সেইটা হবে এরসাপ |এরসাপ রে খুশি রাখতে তাকে আমরা কিছু মহিলা এমপি সিট দিয়া দিব, সেই বুঝবে ওই গুলা দিয়া সে কারে কেমনে মেনেজ করবে | কিন্তু আশা করি এরসাপ সন্তুস্ট থাকবে | তার বয়স হইছে | আর যদি তেরিবেরি করে আমার কিছু মানিক আছে দলীয় প্রভাব মুক্ত বিচার বিভাগে, আমরা তাদের দিয়া কিছু কেস ধৈরা টান দিব | এরসাপ লাইনে থাকবে | চিন্তা কইরেন না |

কিন্তু ইউলুস কে নিয়ে কি করবেন ? প্রশ্ন করেন ঝালেদা |
এই বার ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠে হাসিপা | শুনেন আমার আব্বা স্বপ্ন দেখছে বাংলাদেশ চেতনা রিপাবলিক রাষ্ট্রের পিতার কন্যা হিসেবে আমিই শুধুমাত্র নোবেল পাওয়ার অধিকার রাখি | সেই নোবেল , গরিব মানুষের রক্ত চুষে গ্রামীন ব্যান্ক এ সুদের পয়সা দিয়া ইউলুস কিনে নিছে | ওরে আমি ছাড়বনা | ওরে গ্রামীন ব্যান্ক এর ক্ষমতা নিয়া, তারপর বুদ্ধিজীবীলিগ এর লোকজন বোর্ড অফ ডাইরেক্টর বানাবো এবং তাদের দিয়া আমি হলমার্করে আরো তিন হাজার কোটি টাকা লোন দিব |দিয়া গ্রামীন ব্যান্ক তামা তামা করে ফেলবো | ওরে আমি কষ্ট দিয়া মারব | এইটাতে আমার এক সাইডে থাকবে বামপন্থী আরেক সাইডে সুদবিরোধী ইসলামিক দল | কোনো লস নাই |

কিন্তু আপা ইউলুস এর বিরোধিতা করলে, উনি যদি বিদেশে গিয়া প্রপাগান্ডা করে তাইলে তো আমাদের ক্ষতি |
আমার মাথায় একটা চিন্তা আসছে | শুনবেন ? প্রশ্ন করলেন ঝালেদা |
বলেন | ইসত রাগত স্বরে জানতে চান হাসিপা |

দেখেন | আমরা দুই জন যদি একটা চুক্তি করি, আমরা আগামী ১০ বছর আমরা দুইজন একে অপরের সাথে মারামারি করবো না এবং দুই জন মিলে ল ঐক্যমতের সরকার সৃষ্টি করে দেশ চালাবো | কেও কোনো চুরি চামারি করবো না | তখন পুরো পৃথিবীতে একটা অভূতপূর্ব আলোড়ন হবে | কারণ, এই বাংলাদেশের ১৬ কোটি জনগণকে আমরা দুইজন মিলে যা অশান্তি দিছি তেমন অশান্তি এই পৃথিবীর কোনো জনগোষ্ঠীকে ইতিহাসে কেও দেয় নাই |

এবং শুধু মাত্র দেশের জনগণ কে শান্তি দেয়ার এই সিধান্ত নেয়ার জন্যে দেখা যাবে, আমরা দুই জনেই তখন নোবেল পুরস্কার পাওয়ার একটা চান্স সৃষ্টি হবে |

আমরা তখন ইউলুস কে বলব, সে যদি তার দোস্ত হিলারি বুরে দিয়া আমাদের দুই জনকে শান্তির নোবেল প্রাইজ দেয়ার ব্যবস্থা করে দেয় তো, আপনি গ্রামীন ব্যান্ককে মাফ কইরা দিবেন | আমারে দেখেন, আমিও সবাইরে মাফ করে দিছি | আর আমার কাছে তথ্য আছে, ইউলুস চাইলেই তার কানেকশন খাটায়া আমাদের দুই জনের জন্যে, বাংলাদেশের জনগণ কে চরম শারীরিক,অর্থনৈতিক,মানসিক অশান্তি হতে মুক্তি দেয়ার কারণে -শান্তিতে যৌথ নোবেল প্রাইজ পাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে |
তখন আমরা দুই জনেই রিটায়ার করতে পারব |
আপনার আব্বার স্বপ্নও পূর্ণ হবে | একটা নোবেল পাইলে পুরস্কার পাইলে আমারও আর চাওয়া পাওয়ার কিছু থাকবেনা |
এই প্রস্তাবে হাসিপা শিশুর মত খুশি হয়ে উঠেন |
আসেন আমরা কাল একটা সংবাদ সম্মেলন করে আমাদের ঐক্যমত্যের সরকার এর ঘোষণা দেই |
এই বলে নোবেল এর স্বপ্ন দেখতে দেখতে হাসিপা ঝালেদা দুই জনই লাল ফোনটি রেখে দিলেন |

ইহা একটি সম্পূর্ণ কাল্পনিক আলাপ | এই গল্পে বর্ণিত কোন নাম,স্থান, কাল পাত্রের সাথে বাস্তবজীবনের কারো মিল পাওয়া গেলে তা অপরিপক্ক পাঠকের অবিবেচনাপ্রসূত কল্পনা হিসেবে ধরে নেয়া হবে |
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×