সংখ্যালঘু শব্দটা নিয়া নন মুসলিমদের আপত্তি আছে।
আমি যদি আজকে ভারতের বাসিন্দা হইতাম এবং হিন্দু ধর্মের লোক যদি আমাকে সংখ্যালঘু বলে আইডেন্টিফাই করতো তো সেই ডাকে আমিও মাইন্ড করতাম।
কারন একটা দেশে যেই খানে মানুষকে তার ধর্ম পরিচয়ের কারনে হামলার স্বীকার হতে হয় এবং এই পরিচয়টা নিয়া মনের মধ্যে ভয় এ ভয় এর থাকতে হয় যেই খানে এই পরিচয়টা ক্ষমতার পালাবদলের গুটি হিসেবে ব্যবহার হয় এবং যেই খানে সংখ্যাগুরু জনগোষ্ঠী সর্বদা তার সংখ্যাগুরু হওয়ার দেমাগ দেখানোর জন্যে মুখায় থাকে সেই খানে আমারে সংখ্যালঘু বললে আমি মাইন্ড করতাম , আমার সেন্সিটিভিটিতে আঘাত লাগতো এবং আমার ইনসিকিউরিটি আমার চিন্তা চেতনাকে ড্রাইভ করতো ।
আপনি স্বীকার করেন না করেন এখনও ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোথাও এই অবস্থার ফান্ডামেন্টাল কোন পরিবর্তন হয় নাই।
এই জন্যে একটা দেশ কিভাবে চলবে সেই প্লানটা করার সময় নীতিনির্ধারকরা ধর্মীয় এই সেন্সিটিভিটিটাকে এড্রেস করতে আলাদা কিছু প্রটেকশান দেয়।
এবং এই জন্যে আপনি যারে সংখ্যালঘু বলতাছেন তাদের রাইট এবং তার উপর আঘাতের সেন্সিটিভিটি বেশি হওয়ার কারনে তাদেরকে একটু বেশি রাইট/প্রটেকশান দিতে হয়। কারন, সংখ্যাগুরুদের কোন ভয় নিয়ে চলতে হয়না কিন্তু সংখ্যালঘুদের চলতে হয়। এবং সংখ্যালঘুদের বেশি রাইট দেয়ার মাধ্যমেই তথাকথিত সংখ্যালঘু আর গুরুদের মধ্যে সমতা আসে।
আমাদের দেশে অনেক কিসিমের মুসলমান আছে । এবং আমার দেখা মতে, এই দেশের অধিকাংশ মুসলিম নন মুসলিমদের ধর্মীয় অধিকার এবং সম অধিকার এর ব্যপারে আন্তরিক । কিন্তু অনেক এইটা বুঝেন না যে, নন মুসলিমরা যে বাই ডিফল্ট মাইনরিটি হওয়ার কারনে একটু বেশি অধিকার/প্রটেকশান এর দাবী রাখেন। কারন, আবার বলছি আপনার সংখ্যা গুরুর অবস্থান টাই তাকে থ্রেটেন করছে এবং আপনার ইতিহাসে সেই থ্রেট থেকে তার উপর আঘাত এর অনেক গুলো ঘটনা আছে ।
এবং এই বিল্ট ইন থ্রেট টাকে উইথড্র করার ১০০% দায় আপনার এবং রাষ্ট্রের। এইটা আপনি বুজবেন আপনি যখন একটা রাষ্ট্রে নিজে তথাকথিত সংখ্যালঘু হবেন।
ধর্মীয় পরিচয় এর কারনে আঘাত, জাতিয়তার পরিচয় এর কারনে আঘাত –খুব সেনসিটিভ । আমাদের ডিএনএ সেই ভাবে ডিজাইন করা ।
এই কারনে সিরিয়াতে বাশার আল আসাদ প্রায় ১ লক্ষ মুসলমান মারছে তাতে আপনার যেই আঘাত লাগে তার থেকে বেশি আঘাত লাগে পালেস্টাইনে যদি ইসরায়েলিরা যদি দুইজন পালেস্টাইনিকে হত্যা করে।
আমি সিরিয়ার কনফ্লিক্ট কে ছোট করছিনা, জাস্ট বলতে চাচ্ছি ধর্মীয় পরিচয় এর কারনে যদি আপনার উপর হামলা হয় এবং কোন গুন্ডা যদি আপনার সম্পদ দখলের জন্যে আপনার উপর হামলা করে – আপনি প্রথমটায় আঘাত বেশি পাবেন।
এই সেন্সিটিভিটি মাথায় রেখে, আপনি যদি বাংলাদেশের যদি মুসলমান সংখ্যাগুরু জনগোষ্ঠীর লোক হয়ে থাকেন তো আপনাকে নন মুসলিম সংখ্যালঘুদেরকে রক্ষা করা এবং ধর্মীয় পরিচয় এর কারনে, কোন রকম ভাবে নিগৃহীত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যে বেশি প্রটেকশান এবং রাইটস দিতে হবে , তাদের ইনসিকিউরিটি এড্রেস করতে হবে।
এই ইন্সিকিউরিটিটা যখন আপনি দুর করতে পারবেন, আপনি তখন তার সাথে ইকুয়াল হবেন। যতক্ষণ আপনি এই ইন্সিকিরিটি এড্রেস না করতাছেন ততক্ষণ যদি ইকুয়াল রাইটও দেন আপনি মুলত তার উপর থ্রেট বজায় রাখতাছেন।
আপনি বলতে পারেন, আপনি রাসুল এর অপমানে ক্ষুব্ধ হইছেন। আপনি নবিরে ভালবাসেন। আপনি বলতে পারেন, তাদের সাহস দেখছ, আমার রাসুল কে অপমান করে ? বাংলাদেশ থেকে কি মুসলমান উঠে গেছে ?
ওয়েট এ সেকেন্ড প্লিজ।
একটু হাদিস কোরান ঘেটে দেখেন। কোথায় বলা আছে, রাসুলরে অপমান করলে, যারা অপমান করবে তাদের ঘরবাড়ি পোড়াই ফেলতে হবে।
আপনি জানেন। নাই। কোথাও নাই।
আপনি জানেন, রাসুল (সাঃ ) উনার জিবতদশায় ছিলেন সব চেয়ে মানবিক ব্যক্তি । যেই বুড়ি উনার হাটার পথে কাটা ঢেলে দিত, সেই বুড়ি একদিন কাটা না বিছানোতে পথে কাটা না পেয়ে উনি কন্সারন হয়ে গেছলেন এবং চিন্তা করছিলেন বুড়ির বোধহয় কোন অসুখ হইছে। সেই চিন্তা থেকে উনি বুড়ির বাসায় গিয়ে বুড়ির সেবা যত্ন করে,বুড়িরে সুস্থ করছেন। এই হচ্ছে আপনার রাসুল। তিনি এমন একটা মানবিকতার এবং সাম্যাতার আদর্শ ছড়ায় দিছেন, তা যুগে যুগে মানুষ একসেপ্ট করছে বলেই আজকে ১৩০০০ মেইল দূরে বাংলাদেশে এসে আপনি বাঙ্গালি মুসলমান হইছেন।
এই গল্প আপনি জানেন। কিন্তু তার পরেও আপনি রাসুল এর অপমান এর ঘটনায় ঘর বাড়ি পোড়াইছেন। তাইলে দেখা যায়, রাসুল এর ইজ্জত বাঁচানো আপনার উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য আপনার সংখ্যাগুরুর চেত দেখানো।
আপনার বক্তব্য হইলো, আমি সংখ্যাগুরু, তোমার এত বড় সাহস আমার নবীরে অপমান কর। এই খানে আসলে ইসলাম রক্ষা আপনার চেতনা না, আপনার চেতনা হইলো আপনি যে সংখ্যাগুরু তার দেমাগ দেখানো।
তাইলে আপনি বলতে পারেন, যদি কেও আমার নবীরে অপমান করে তাইলে আমি কি করবো ?
তাইলে আপনি কোর্ট এ যাবেন। আপনার ধর্মীয় অনুভুতিকে প্রটেক্ট করার জন্যে কোর্ট আছে।
এই জাগায় এসে ধান্দাবাজ মৌলবাদী লিবারেল এবং সেকুলাররা চেইতা যায়। কি ?? আমার ফ্রিডম অফ স্পীচ এর উপর আঘাত ! এইটা কোন মতেই কোর্ট এর যাইতে পারেনা !!আমাদের ফ্রিডম অফ স্পীচ মানে- নবী বা রাসুলদের, বিভিন্ন ধর্মের ধর্মপ্রনেতাদের গালাগালির স্বাধীনতা রক্ষা করতে হবে।
আপনার পজিশন ভুল মাই ডিয়ার।
ফ্রিডম অফ স্পীচ এর সীমানা কোথায় তা নিয়া আপনি যদি ফ্রিডম অফ স্পীচ এবং ফ্রি সোসাইটির মুল তাত্ত্বিক স্টুয়ারট মিল এর বেসিক তত্ত দেখেন, তাইলেও দেখবেন সে বলছে, সামাজিক ভাবে অগ্রহনযোগ্য বিষয় যা মানুষকে ক্ষতি করে তাই ফ্রিডম অফ স্পীচ এর সীমানা।
এখন বাংলাদেশের প্রেক্কাপটে যদি আপনি দেখেন, তাইলে দেখবেন বাঙ্গালি মুসলমান- মুসলমান হিসেবে অত্যন্ত দুর্বল প্রজাতির মুসলমান । সে তার বাঙ্গালিয়ানা এবং ২০০০ বছর এর কালচার নিয়ে গড়ে ওঠা হাইব্রিড মুসলমান। কিন্তু, সে তার নবীর প্রতি আক্রমন এবং অবমাননার ব্যাপারে অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং নবীকে নিয়ে নংরামি তাকে শুধুমাত্র মানসিকভাবে আঘাত করেনা বরং তাকে এত ভাবে ক্ষুব্ধ করে যে তার ফলে সমাজের ভারসাম্য এবং স্টাবিলিটি নষ্ট হয়। এবং এই জন্যে তার এই অনুভুতিটার জন্যে প্রটেকশানের দরকার আছে। এই নিয়ে একটা ডিটেল আলোচনা এই নোটে আছে। http://goo.gl/pOy1vt
ফলে, আপনি যদি ফ্রিডম অফ স্পীচ এর নামে তার এই অনুভুতির আইনি প্রটেকশানকে খারিজ করে দেন, তাইলে আপনি ফ্রিডম অফ স্পীচ এর মুল একটা টেনেন্টকেই বাতিল করে দিলেন।
কিন্তু আমি এই সীমানা নিয়া আলচনা এখন যাবনা। কিছু কিছু সময় বাংলা পরিক্ষার দিন বাংলা পরিক্ষা দিতে হয় ।
আজকে তেমন একটা দিন।
আমাদের দেশের সাথিয়াতে হিন্দু ধরমালম্বিরা তাদের ধর্মীয় পরিচয় এর কারনে সংখ্যাগুরু মুসলমানদের দারা আক্রান্ত হইছে। আজকে হচ্ছে, নিশঙ্কচিত্তে সেই ঘটনার নিন্দা জানানোর পরিক্ষার দিন।
এই পরিক্ষায় আপনাকে ১০০ তে ১০০ পেয়ে পাশ করতে হবে।
আপনার তাদের বোঝাইতে হবে, এই দেশে কোন সংখ্যালঘু, সংখ্যাগুরু নাই।আপনি তাকে ১০০% সময়ে ১০০% ক্ষেত্রে নিগৃহীত হওয়ার থেকে প্রটেকশান দিবেন। এবং আজকে আপনি যদি আপনার এই নন মুসলিম ভাইটার ইনসিকিউরিটি দুর করতে পারেন তাইলেই আপনি রাসুল (সাঃ) এর আদর্শের সত্যিকার এর অনুসারি হইলেন। আপনার রাসুলের আইনে কোথাও নাই, রাসুল রে অবমাননার জন্যে আপনার দেশের ননমুসলিমদের ঘর বাড়ি পুড়াই ফেলতে হবে।
এইটা যদি করেন, তাইলে আপনি এমন একটা দেশের বাসিন্দা হইলেন যেই দেশকে আদরশিক দন্দ দিয়ে বিভাজন করে, কেও দাবায় রাখতে পারবেনা।
আজকে তাই বলেন, সাথিয়ার হিন্দু ধরমালম্বি ভাইদের উপর হামলার ঘটনায় নিশঙ্ক চিত্তে নিন্দা জানাইলাম এবং প্রমিজ করলাম এমন ঘটনা আমার দেশে আর আমি হইতে দিবনা ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


