আমি আজ নিজের কিছু কথা বলব। নিজেকে নিয়ে। হয়ত কিছু মানুষ তাদের সাথে আমার মিল খুঁজে পাবেন।....খুব অল্প বয়সে আমি আমার মা কে হারাই। তখন পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হই আমি,যা এই লেখার মুখ্য বিষয় না। আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়ি। অতিরিক্ত বিষন্ন হয়ে পড়ি আমি। যার কারণে আমার বাবা আমাকে একজন মানসিক রোগের চিকিৎসক এর পরামর্শ মতো ঔষধ খাওয়াতে থাকেন। এ ব্যাপার গুলো আমাদের 'বিশ্বস্ত' কিছু কাছের মানুষদের কল্যাণে আমাদের প্রতিবেশী রা জেনে ফেলেন। এই প্রতিবেশী 'মানুষ' রা আমাকে নিয়ে কানাঘুষা শুরু করেন। যেন আমি অন্য গ্রহের কোন প্রাণী! একদিন আমার ফ্রেন্ডের কাছে শুনলাম 'মানুষ' গুলোর আলোচনা। সেই প্রতিবেশী রা আমার ফ্রেন্ডের মা কে ও চিনতেন। শুধু জানতেন না আমার আর আমার ফ্রেন্ডের ভাল বন্ধুত্বের কথা। তাঁরা বলছিলেন ''জানেন ভাবী, অমুক মানুষের মেয়েটা (আমি) না একটা পাগল।" আন্টি অবাক হয়ে বলেন, ''মানে?'' তারা বলে, "হ্যাঁ, ভাবী। আপনি জানেন না? দেখে বুঝবেন না। কিন্তূু ও একটা পাগল। পুরা পাগল।" শুধু তাই নয়, আমি ঘর থেকে বের হলেই তারা আমার দিকে অদ্ভুত ভাবে তাকাত, এবং মুখ টিপে হাসত। অথচ অস্বাভাবিক কোন আচরণ না দেখেই তারা কাজগুলো করত। এভাবে আমাদের সকল প্রতিবেশী রাই আমাকে 'পাগল' নামেই চিনত। কি সুন্দর ভালো মানুষ আমাদের সমাজে বাস করেন! তারা কত 'ভাল' তার কিছু উদাহরণ দেই তাহলে। আমার মা এর মৃত্যুর দিন আমি যখন শোকাহত, তখন এই সমাজ এর ই একজন মানুষ আমাকে সান্তনা দেন এই ভাবে, ''মা, তুমি মন খারাপ কোরো না। তুমি তোমার ফিগার এর দিকে খেয়াল রেখ। ফিগার ভাল রেখ।'' হে আল্লাহ! যে মানুষ ঐ পরিস্হিতি তে এমন আজব কথা বলতে পারে, সে সুস্থ্য। আর আমি পাগল? যে মানুষ গুলো অন্যের দূর্বলতার সুযোগ নিয়ে অবসর সময়ে শুধুমাত্র নিজেদের মনোরঞ্জনের জন্য একজন মানুষের নামে দুর্নাম ছড়াতে দ্বিধাবোধ করেনা, তারা ই সুস্থ্য। পাগল আমি। যারা একটা মানুষের কষ্ট দেখে অস্বাভাবিকভাবে হাসতে পারে,কিন্তূু তাদের মানসিকতা বিকৃত না। তারা সুস্থ্য। পাগল আমি। যারা বিশ্বাসঘাতকতা করে, তারাও সুস্থ্য। পাগল আমি ই! হাহ! যদি সুস্থ্য স্বাভাবিক মানুষের উদাহরণ এরূপ হয়,তবে পাগল হয়ে থাকতে আমার কোনো আপত্তি নেই। মানসিক সমস্যায় আমরা যে কেউ পড়তে পারি। সেই মানসিক সমস্যায় জর্জরিত মানুষ টা কে 'পাগল' নামে আখ্যায়িত করবেন না কি তাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। সাহায্য না করুন,কিন্তূু ক্ষতি করবেন না।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।