somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট খেলা ও কিছু কথা

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট খেলা এর কথাই বলছি। এই খেলাটির আগে কতই না উত্তেজনা, মাতামাতি করছিলাম আমরা! পুরো বাংলাদেশ যেন পাগল হয়ে উঠেছিল! সব ভক্তরা উন্মাদ হয়ে উঠেছিল মোটামুটি। ভারত কে কটাক্ষ, এমনকি অপমান করে ফেসবুকে ছবি দেয়া হয়েছিল। তাতে লাইক-কমেন্টের ও শেষ নেই।

তবে নরেন্দ্র মোদির বাংলাদেশ সাপোর্ট করার ছবি টি রীতিমত হাস্যকর! কিন্তুূু, সবকিছু কাল বৃষ্টির পানির সাথে পড়ে কাদামাটিতে পরিণত হল। একজন বাংলাদেশি হিসেবে আমি যেমন কষ্ট পেয়েছি, তেমনি রাগ উঠেছে ওসব ভক্তের ওপর যারা অতিরিক্ত উত্তেজনায় এসব ছবি পোস্ট করেছে,লাইক দিয়েছে। তারা অন্য দেশ কে অপমান করে নিজেদের দেশের মর্যাদাই ক্ষুন্ন করেছে। বাংলাদেশ টীম আর ভারত টীমের মধ্যে কি শত্রুতা দেখেছেন? অথচ বাংলাদেশ টীম সাপোর্টার রা ফেসবুকে ভারত সাপোর্টার দের সাথে রীতিমত যুদ্ধ করছিল! কিন্তূু এসব সাপোর্টার রা এখন একমাত্র বাংলাদেশ টীম কেই দোষ দিবেন,গালি দিবেন। কাল এমনিতেই বেশ ঝড় হয়েছিল। তার উপর বাংলাদেশের ভক্তদের অতি উত্তেজনা, এসব কি বাংলাদেশ টীম কে প্রেশারাইজ্‌ড করে না? হ্যাঁ, তারা কাল হেরেছে। ভাল খেলতে পারে নি। আমাদের সকলের প্রত্যাশা সব মাটিতে চলে গেছে। তবে, শত হলেও খেলায় হারজিত থাকবেই। একটা টীম সব খেলায় জিততে পারে না। বাংলাদেশ এখনো সেরা ক্রিকেট টীম আমার কাছে। ঐ খেলার চে বেশি আমার মাথা নত হচ্ছে ঐসব উগ্র দেশ প্রেমিক দের কারণে। তারাই যথেষ্ট মাথা নত করেছে আমাদের, মর্যাদা ক্ষুন্ন করেছে দেশের। প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুর ফল ভাল না। ঐসব বাংলাদেশি সাপোর্টার রা যা করেছিল, তাই এখন ভারতের কিছু সাপোর্টার রা করছে। দেখুন।

। যা বলছিলাম, অতিরিক্ত কোন কিছু,আবেগ কিংবা উন্মাদনা যাই বলুন; করা উচিত না। ভারত এর নাগরিক ভারত কে সাপোর্ট করবে, বাংলাদেশের নাগরিক বাংলাদেশ কে। এতে একে অন্যকে অপমান-কটাক্ষ না করলে কি চলে না? ওরা গালাগালি করবে-জবাবে আমরাও তাই করবো? গালাগালি-উগ্রতা এতে আমাদের দেশপ্রেম প্রকাশ পায়? এরকম চলতে থাকবে; না কি সঠিকভাবে দেশকে সাপোর্ট করবো? ...বাংলাদেশ আমাদের হৃদয়ে। বাংলাদেশ ক্রিকেট টীম এখনো আমাদের কাছে সেরা। আজ হেরেছে তো কি হয়েছে? আগামীতে আবার জ্বলে উঠবে তারা। [ছবি গুলো ফেসবুক থেকে সংগৃহিত। আমার কিছু কথার ব্যাপারে দ্বিমত পোষন করতে পারেন আপনারা,তবে আমি খালি আমার মতামত গুলো এ লেখাতে তুলে ধরেছি। অনুগ্রহ করে আমার লেখার বিষয়বস্তূু বা সারমর্ম না বুঝে কেউ মন্তব্য করবেন না।]
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×