ডিজিটাল ফতোয়া
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেজাজটা খারাপ। পরিচিত কমবয়সী ৩জন ছেলে-মেয়ের মেসেজ পড়ে। আমাকে যা পাঠিয়েছিল, তা ছিল মোটামুটি এইরকম, "কিছু মনে করবেন না। "লা ইলাহা ইল্লা আনতা সুভহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালেমিন" দোয়াটি পড়ে ২০ জন কে সেন্ড করুন। করলে আপনি আজই কোন সুসংবাদ পেয়ে যাবেন। avoid করলে, আগামী ১০ বছর আপনি খালি দুঃখ-কষ্ট ভোগ করবেন!" এটা একটা কথা হল?! ...স্কুল এ পড়ার সময় অনেক দেখেছি এই টাইপের লেখা কাগজে লিখে একজন আরেকজন কে চালান করতো। কিন্তূু এখনো যে এইগুলো চলে,তাও ডিজিটালভাবে; কে ভাববে! তাও এসব ইউনিভার্সিটি পড়ুয়াদের মাঝেও যে আছে,জানতাম না! এদের কে বোঝাবে যে, এগুলো পুরোপুরি ভুল? এদের কে বলবে দেখাও, কোন হাদীসে এসব লেখা আছে? এই অসত্য লেখাগুলো যে পুরোপুরি বানোয়াট তা কে বোঝাবে? এগুলো ওদের একজনেরই বানানো, বুঝি না কেন তারা এসব করে! এসব থেকে অন্যরা কি শিখবে?...এগুলো নিশ্চয়ই ফতোয়া ছাড়া আর কিছু না। এসবের পক্ষে ইসলামিক কোন যুক্তিও নেই। আমরা সচেতন মানুষেরা যদি অন্যদের ও সচেতন করি এ বিষয়ে তাহলে হয়তো এ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। আর শিক্ষার্থীরা এসবের পিছনে তাদের মূল্যবান সময় ব্যয় করা বাদ দিবে। সময় অনেক মূল্যবান। তাই সময় সঠিক পথে ব্যয় করা উচিত।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন