সামাজিক দায়বদ্ধতা কিংবা লোক দেখানো কোন সামাজিক হেতুকে কেন্দ্র করে নয়, আমার প্রতিষ্ঠান আপনজোন ডট কম (Aponzone.com) এর শুরু থেকে প্রায় প্রতি বছর ঈদ এ কিছু সংখ্যক দরিদ্র ও অনাথদের মুখে হাসি ফোটানো ও ঈদের আনন্দ ভাগ করে নেয়ার উদ্দেশ্যে ঈদ খাদ্য সামগ্রী (পোলাওর চাল, চিনি, সেমাই, মুরগী) বিতরণ করা হয়ে থাকে। গত বছর প্রায় ৩০০ জন দরিদ্র ও অনাথদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী (পোলাওর চাল, চিনি, সেমাই, মুরগী) বিতরণ করা হয়েছিল। এবছর এই সংখ্যাটাকে বাড়িয়ে ৫০০ জন করা হয়েছে। এমন না যে এই কাজটি করে আমরা সকল দরিদ্র ও অনাথদের মুখে হাসি ফোটাতে পারবো, কিন্তু চেষ্টা করে অল্প কিছু মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দটুকুও ভাগ করে নেয়া যায়। এবারো আপনজোন ডট কম থেকে সেই প্রচেষ্টা প্রায় প্রথম রমজান থেকে অব্যাহত আছে। আজকে থেকে শুরু করে ২৫ রমজান, ২৪শে জুলাই পর্যন্ত আপনজোন ডট কম এর সবধরনের বিক্রিত পণ্যের ১০% ব্যয় করা হবে এই ৫০০ জন দরিদ্র ও অনাথদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী (পোলাওর চাল, চিনি, সেমাই, মুরগী) বিতরণ করতে যাতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও এই মানুষগুলোর সাথে ভাগ করে নেয়া যায়। আপনজোন ডট কম এর এই উদ্যোগের সাথে সবার অংশগ্রহণ বিনীতভাবে কামনা করছি। আমাদের সাথে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ ০১৭৯০০২৫৫২৫। ধন্যবাদ!!!
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।