somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনজন

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ভাইয়া .........
-হু !!!
-ভাইয়া এখনও ঘুমাচ্ছ ?
-না তো ,চোখ বন্ধ করে বালিশের সাথে কুতকুত খেলতেছি।
-হম ভাল,উঠ এখন,আমার স্কুল এর time হয়ে গেছে?
-তো ?
-তো মানে কি?আম্মু না বলছে এখন থেকে তুমি আমাকে দিয়ে আসবা?
-যা ভাগ...,আমি তোর ড্রাইভার নাকি? বেশি লাফাইলে চুল কেটে ছাদে দড়ির সাথে ঝুলিয়ে দিয়ে আসব ।
আর হ্যা যাওয়ার সময় দরজা আটকায়ে দিবি ,বুয়ার ক্যাঁচক্যাঁচানি যেন না শুনা যায় ......

কথা শেষ করার আগেই.........
-আম্মু... দেখ ভাইয়া যাচ্ছে না ।

আম্মু রান্না ঘর থেকে বলল,
- ওকে বল না গেলে breakfast দেয়া হবে না ।
-এসব কি বল ? আমি তো এমনি বলতেছি... আমার bike এ তেল নাই ।এই জন্যই তো যাচ্ছি না ।

পাশ থেকে হতচ্ছাড়ি টা বলল,
-হেহ ,তাইলে মানিব্যাগ থেকে ২০০ টাকা missing কেন?
-তুই আমার মানিব্যাগ এ হাত দিয়েছিস ?
-দিব না কেন?টাকা পাও তো আমার কাছ থেকে হাহ
হইছে আর বলত হবে না ......চল

সকালের মিষ্টি রোদে ঘুম টা কত চরমই না হচ্ছিল । সেটা বাদ দিয়ে এই হতচ্ছারিকে স্কুল এ দিয়ে আসা লাগছে আর এর গল্প শোনা লাগছে ,
গতকাল না নাবিলা এই করছে,মিম না পড়া পারে নি,গতকালের অমুক সিরিয়ালটা না এত সুন্দর হইছে etc । মাথা fry পুরা ।

অবশেষে পৌঁছলাম ।
যাওয়ার সময় বলে
“আমি তোমার ব্যাগ থেকে ১০০ টাকা নিয়েছি আর আজ দেরী হবে ,frnd এর বাসায় party আছে ।miss করব না ।”

-আম্মু জানে?
-না...plz ম্যানেজ করে দিয় ......plz plz plz
-ওকে last বার ...কিন্তু এক কাজ করিস, পারটি তেই থেকে যাস ,আসিস না । বাসায় আমি তো শান্তিমত থাকতে পারব ।
-হেহ আমি না থাকলে বুঝবা ।

কয়দিন পর,
আজ এতক্ষন ঘুমালাম কিভাবে?পেত্নীটা কই গেছে?আমার শান্তির ঘুম নষ্ট না করে ও তো কোথাও যাওয়ার কথা না ...হম । মনে পড়ল ...math Olympiad আছে । যশোর গেছে ।

ভাল কথা,ঘুমাতে পারব,শান্তিমত টিভি দেখতে পারব,সারাদিন ফেবু চালাব ,ঠেকাবে কে?

একটু পর,
ঘুমাতে পারলাম না
Coaching থেকে এসে ঘুরেফিরে ঐ সিরিয়ালই দেখলাম,আর ফেবুতে?গেলামই না ।
হইছে কি? আজ এত ফ্রি তাও কাজ নাই ? গুণীজন ঠিকই বলেছেন,
“সুখে থাকলে ভূতে কিলায় “

নাহ পারলাম না । ফোন দিলাম,
-কই তুই?
-জাহান্নামে ।
-ঐ খানে কি?
-তুমিই তো যাইতে বলতা , btw মাথায় আঘাত পাইছ নাকি?
-কেন?
-না হঠাত আমার কথা মনে পড়ল ।আমার ভাই এত ভাল জানতাম না তো?
-কই মনে পড়ছে? আম্মু খোঁজ নিতে বলছিল ।
-হেহ...আম্মু একটু আগেই ফোন দিয়েছিল ।
-তো?
- তো স্বীকার কর আমাকে miss করতেছিলা
-হ্যাঁ করবই তো,বাসার কাজের মেয়ে অনুপস্থিত miss না করে পারি?
বলে ফোন কেটে দিয়ে অফ কর দিলাম কারন সে sure খেপাবে আমাকে ।

কিন্তু বুঝলাম রক্তের সম্পর্কের মত রক্তের সম্পর্কের প্রতি ভালাবাসাও বিধাতার তৈরি। বুঝলাম মনের কোণে বা মা ছাড়াও আরো কিছু মানুষের জায়গা থাকে, যেটা হয়ত বুঝতে পারি না , কিন্তু সময় ঠিকই বলে দেয় এই মানুষগুলোই তোমার জীবনকে পূর্ণ করে।

ছোটবেলায় কোথাও পড়েছিলাম ,
“man can not live alone,he needs friends and family . ”
কথাটার তাৎপর্য হয়ত বুঝলাম সেদিন ।যখনই বিপদের কালো মেঘে তোমার জীবনের আকাশ ঢেকে যাবে ,সূর্যের আলোর মত কিছু মুখ সে আকাশ আলোয় ভরে দিবে। স্রষ্টা ঐ মুখগুলোর মাধ্যমেই তোমার জীবনকে ভরে দেয় আনন্দে,আশায়, উচ্ছ্বাসে। সেই মুখগুলোর দিকে তাকিয়েই তুমি বাঁচতে শিখ । হোক সেটা বুঝে অথবা না বুঝে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×