আঁধারের কালো রঙে ভরে যায় সব
পাখি ফিরে নিজ ঘরে থেমে যায় রব
পানসে হয়ে আসে আজ সমস্ত রঙিন ।
পড়ে থাকে পিছনেতে কোটি-কোটি ঋণ
চিতার আগুনে জ্বলে যেন কোনো শব
কাঁটা বিঁধে জেগে উঠে নব অনুভব
হতাশার জ্বালা নাচে তা-তা-ধিন-ধিন ।
হুতোম পেঁচার ডাকে মুহু-মুহু সুর
এ যেন ভূতুড়ে বাড়ি পৃথিবী আমার
আধাঁরে-আধাঁরে ছেঁয়ে গেছে চারিধার
আলো, সে তো মনে হয় দূর-বহুদূর ।
আসলে এ হলো রীতি নিয়তির ফল
দিনান্তে সূর্যের হয় এ-পালাবদল ।
রচনাকাল: ১লা সেপ্টেম্বর ২০০৬।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



