বর্ষা আসুক
১৩ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দু'এক দিন হল আকাশের মন ভালো নেই । জানি না এ-কীসের প্রতিবাদ তার। তবে মিল এই যে-- আমার মন ও ভালো নেই। মন পড়ে গেলো বর্ষা বিষয়ক আমার একটি কবিতার কথা। নিচে তা দেওয়া হল --
--------------------------------------------
রিম-ঝিমা-ঝিম বৃষ্টি পড়ে ঘরের টিনের চালে
শ্রাবণ মাসের বাদল নাচে হাওয়ায় দোলে-দোলে
শন-শন-শন বায়ু বয়ে
ঝির-ঝির-ঝির সুরটি লয়ে
বিজলী হাসে রাত-দুপুরে সারা দিবস কালে
আকাশ ভারী কালো হল মেঘের খোলা চুলে ।
জোয়ার আসে মাঠে-ঘাটে জোয়ার আসে বিলে
সে-জোয়ারে নাইতে নামে বৃদ্ধ-যুবা মিলে
এ-পার হতে ও-পারেতে
সাঁতার কেটে যেতে-যেতে
যায় যে তারা নৌকা বনে ছোট্ট পালটি তুলে
বৈঠা বেয়ে দু'হাত দিয়ে শ্রাবণ মেঘের জলে।
বৃষ্টি নামে অঝোর ধারায় পাল্লা দিয়ে খালে
মাছের জন্য ছুটে চলে পাড়ার হাজার ছেলে
টাকি-বোয়াল ট্যাংরা-পুঁটি
সুখে করে ছুটাছুটি
এ-সব মাছে যায় ভরে যায় মোদের যত থলে
আবার তবে বর্ষা আসুক আষাঢ়-শ্রাবণ কালে।
--------------------------------------------
রচনাকালঃ ১৩ই এপ্রিল ২০০৪ ইংরেজি
-------------------------------------------
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২
আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।

খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে...
...বাকিটুকু পড়ুনআমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================
এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না...
...বাকিটুকু পড়ুন
বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুন
হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুন