'মা' কে নিয়ে আমার দুটো গীতিকবিতা।
১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১-" স্নেহময়ী মা"
তোমার হ্রদয় এতো বড় মা
পৃথিবী ও এতো বড় নয়।
হাজার পাপে ক্ষমিয় কেমনে
এ আমার বড় বিষ্ময়...২
তোমার........ ..মা।।
হারিয়ে ছিলাম যখন আমি
নেশার ছোবলে,
স্নেহের পরশ বুলিয়ে তুমি
নতুন জীবন দিলে... ২
ব্যথা ভরা এ বুকে
সেই হাসিমুখ আজও
রয়েছে জমা।।
তোমার...... মা।
নাওনি কিছুই তুমি সাধ্যের
বেশি টুকু দিয়েছ,
হাসি মুখে সব ব্যথা
নীরবেই সয়েছ... ২
তোমার মতো এমন করে
কেউতো এখন
করেনা ক্ষমা।।
তোমার...... মা।
-------
২-"বীরাঙ্গনা মা"
যুদ্ধ শেষে তোমায় মাগো
কোথায় খুঁজিনি?
অনেক ঘুরে অবশেষে
তোমায় পেলাম
ক্যাম্পে বন্দীনি।।
যুদ্ধ শেষে...... খুঁজিনি?
আমি তোমার সেই সে বীর
মুক্তি যোদ্ধা ছেলে,
যে ছেলেকে দেশের ত'রে,
বিলিয়ে দিয়েছিলে... ২
কাছে পেয়েও কেন আমায়
জড়িয়ে ধরনি?
যুদ্ধ শেষে...... খুঁজিনি।
কোথায় এতো লজ্জা তোমার,
কিসের এতো ভয়?
সব যোদ্ধারা দাঁড়িয়ে দেখ,
তোমার অপেক্ষায়... ২
স্বাধীনতার গর্ব তুমি
লাল- সবুজের জন্ম জননী।।
যুদ্ধ শেষে....... খুঁজিনি।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন