কবিতা
১৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"অন্তিম মুহুর্তে "
কিছুকাল ছিলেম আমি
তোমাদের সনে। আদর ,স্নেহ
ভালোবাসা বাসি,
হ্রদয়ের টানে।
পরিবার টেনে আনে কত কত
না পারা জঞ্জালে। সব ফেলে
একদিন, যেভাবে এসেছি
সেভাবেই যাব চলে।
দায়িত্বের বেড়াজালে নিজেকে
এখনো খুঁজে পাই যেন, ভালোবাসার
সেই মেঘমুক্ত আকাশের
বর্ণিল ঠিকানায়।
তখনই মনে হয়, যারা ছিলো
আপন, কেউ কারো নয়।
সবকিছু এখন কেন যেন
তুচ্ছ মনে হয়।
একদিন ভালোবেসে, কাছে
এসে, যে ছিলো আমার সবচেয়ে
আপন, সবচেয়ে নির্ভরতা।
এলোমেলো তারাদের মাঝে,
খুঁজে ফিরি শুধু
আপন সে বারতা।
আমিও একদিন চলে যাব
না ফেরার দেশে।
যেখানে ঘুমিয়ে আছে সেই
প্রিয়জন, নিজেদের সব বিলিয়ে
দিয়ে, শুধু আমাদের
ভালোবেসে।
প্রতিদান দেইনি তাঁদের, নিয়েই
গেছি শুধু, ভাবিনি তো
এতোকাল। আমার ও যে
সময় হলো সেই অজানায়
হারাবার। ভালো বেসে
কেউ যদি কখনো মনে করে
আমারে, হারাব না কোনোদিন,
এ অবনী পরে,
রয়ে যাব চিরকাল।
--------------
৮-৯-২৩ ইং
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন