সহজ জয় নিয়ে চতুর্থ রাউন্ডে ফেদেরার
২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌছে গেলেন দ্বিতীয় বাছাই রজার ফেদেরার। আজ মেলবোর্ন পার্কের রড লেভার এ্যারেনায় তিনি বেলজিয়ামের জেভিয়ার মেলিসকে ৬-৩,৬-৩,৬-১ সেটে পরাজিত করেন। প্রথম সেটে দুজনেই সমানতালে লড়ছিলেন ৩-৩ গেমে সমতা থাকা অবস্থায় ফেদেরার তার ঝলক দেখিয়ে ৬-৩ ব্যবধানে সেট জিতে এগিয়ে যান। দ্বিতীয় সেটেই ঘুরে দাড়ানোর চেষ্টা করেন মেলিস। প্রথম দুটি গেম তিনি অনায়াসেই জিতে যান। এসময় কোর্টে ফেদেরারের মুভমেন্ট ছিল বেশ ধীর। এটা ইচ্ছাকৃত কিনা বোঝা যাচ্ছিল না। কারণ পরের গেমেই তিনি বিপুল বিক্রমে ফিরে আসেন। পরপর দুটি গেম জিতে ২-২ সমতা নিয়ে আসেন। একপর্যায়ে তিনি ৪-২ গেমে এগিয়ে যান। পরের গেমটি মেলিস জিতে ব্যবধান কমান। কিন্তু এপর্যন্তই। টানা দু'গেম জিতে ফেদেরার দ্বিতীয় সেট শেষ করেন। তৃতীয় সেটে বলা যায় ফেদেরার মেলিসকে একেবারে উড়িয়ে দিয়েছেন। টানা পাঁচটি গেম জিতে তিনি যখন জয়ের দ্বারপ্রান্তে তখন ষষ্ঠ গেমটি মেলিস জিতে যান। এসময় মেলিস দর্শকদেরকে হাত নেড়ে,কুর্ণিশ করে অভিননন্দনের জবাব দেন। মনে হচ্ছিল যেন ম্যাচটি তিনি জিতে গেলেন।

ঠিক পরের গেমটি ফেদেরার জিতে ১ঘন্টা ৪৪মিনিটে ম্যাচের সমাপ্তি টানেন।
ম্যাচের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যানঃ
ফেদেরার এইস মেরেছেন ৬টি, অপরদিকে তার প্রতিপক্ষ মেলিস মেরেছেন ৪টি। ফেদেরার ডাবল ফল্ট করেছেন ১বার, মেলিস ২বার। ফেদেরারের আনফোর্সড এরর ৩৬টি, মেলিসের ৩০টি। ফেদেরারের উইনার ৩৬, মেলিসের ১৬। ফেদেরার ব্রেক পয়েন্ট জিতেছেন ১৭তে ৭টি, মেলিস ৩ এ ২টি। আজ ফেদেরারের সার্ভের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২০৪কিমি, অন্যদিকে মেলিসের ঘন্টায় ১৯৯কিমি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.jpg)
হঠাত করেই কয়েকদিন ধরে ফেসবুকে Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট বার বার সামনে আসতে শুরু করে। তাদের কিছু কিছু নমুনা খুবই সুন্দর, কিছু কিছু আবার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪

আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর...
...বাকিটুকু পড়ুন
সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র...
...বাকিটুকু পড়ুন
হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন