স্বাধীন মানে
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন মানে পাখির মতো
উড়িয়ে দেয়া ডানা,
স্বাধীন মানে ফুলের বনে
ভ্রমরের আনাগোনা।
স্বাধীন মানে মায়ের কোলে
শিশুর মিষ্টি হাসি,
স্বাধীন মানে সোনার বাংলা
তোমায় ভালবাসি।
স্বাধীন মানে নদীর জলে
ঝাপিয়ে পরা কিশোর,
স্বাধীন মানে গাঁয়ের রাখাল
সুখ স্বপ্নে বিভোর।
স্বাধীন মানে ধানের ক্ষেতে
মুক্ত হাওয়ার খেলা,
স্বাধীন মানে স্বাধীনতা
সত্য কথা বলা।
স্বাধীন মানে মেঘ ফুঁড়ে ঐ
পাহাড়ের উঁচু মাথা,
স্বাধীন মানে ঘুচিয়ে দেয়া
দুঃখী মানুষের ব্যথা।
স্বাধীন মানে মসজিদের ঐ
আকাশচুম্বী বুরজ,
স্বাধীন মানে সবুজ বুকে
টকটকে লাল সূর্য।
স্বাধীন মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
স্বাধীন, এ নয় কারো অধীন
মুক্ত, খোলামেলা ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন