ভাবতে ভালই লাগে
আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী,
আমাদের পূর্বপুরুষেরা
তাঁদের বুকের তাজা খুনের বিনিময়ে
হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল
স্বাধীনতার রক্তলাল সূর্য ।
কিন্তু,
তাঁদের মনের গহীনে
স্বাধীন বাংলাদেশের যে ছবি আঁকা ছিল,
যে স্বপ্ন বুকে নিয়ে তাঁরা
তাঁদের প্রানের দামে এনেছিল স্বাধীনতা,
তাঁদের সেই স্বপ্ন কি
আজো পূরণ হয়েছে ?
আমরা কি সত্যিকারের
স্বাধীন বাংলাদেশ পেয়েছি ?
আস্বাদন করতে পেরেছি কি
স্বাধীনতার প্রকৃত স্বাদ ?
সমাজে, সংস্কৃতিতে,
অর্থনীতি কিংবা রাজনীতিতে,
জীবনের কোন ক্ষেত্রেই কি আমরা
স্বাধীন এখন ?
যে সমাজে আমার মা, বোনেরা
পারেন না নির্ভয়ে পথ চলতে,
অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ
বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল,
যে দেশের রাজনীতির
দাবার গুটি চালনা করে
ভিনদেশী কিছু লোক,
যে দেশের সংস্কৃতিতে
শয়তানী থাবা বিস্তার করে আছে
অপসংস্কৃতির কালো চিতা,
সে দেশকে কি কখনো
স্বাধীন দেশ বলা যায় ?
‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের’
নির্দিষ্ট একটি ভূখণ্ডই কি স্বাধীনতা ?
যে দেশের মানুষ
জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরাধীন,
নির্দিষ্ট ভূখণ্ড কি পারে
তাকে স্বাধীনতা দিতে ?
আজ,
এই স্বাধীনতা দিবসে,
একটি প্রশ্ন
আমাকে বারবার ক্ষতবিক্ষত করছে,
“আমরা কি সত্যিই একটি
স্বাধীন দেশের অধিবাসী ?”
হে আমার প্রানপ্রিয় জন্মভূমির
রূপ, রস, গন্ধে লালিত সন্তানেরা
তোমরা কি আমাকে বলে দেবে ?
“স্বাধীনতা, কাকে বলে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





