somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা সমাচার

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কত রকম মানুষ ঘোরে
এই না পৃথিবীতে,
কারো কথা মিষ্টি লাগে
কারোর কথা তিতে।

কেউবা বলেন বেশী কথা
কেউ কথা কন অল্প,
কারো মুখে জ্ঞানের কথা
কেউবা করেন গল্প।

কেউ কথা কোন উচ্চস্বরে
কেউ কথা কোন আস্তে,
কারো কারো মজার কথায়
ইচ্ছে করে নাচতে।

কারো কথায় বুকটা জুড়ায়
শিতল করে মনটা,
কেউবা আবার কথায় পটু
কাজের বেলায় ঘণ্টা।

কেউবা বলে মিথ্যে কথা
কেউবা বলেন সত্য,
কারো মুখের মধুর কথায়
ভরে উঠে চিত্ত।

কয় কথা কেউ মন গলানো
হাসিল করতে কাজটা,
‘পল্টনে’ কেউ করে গলাবাজি
পেতে ক্ষমতার তাজটা।

কেউবা বলে গরম কথা
গরম করে চোখ,
কেউ কথা কয় মন যুগিয়ে
কেউবা করে Joke।

অনেকে বলেন দুঃখের কথা
মুখটা করে চুন,
আবার কারো মজার কথায়
মানুষ হেসেই খুন।

অনেকে আবার কথা দিয়ে
রাখেনা সেই কথা,
আপন কারো কটু কথায়
মনে লাগে ব্যাথা।

কেউ কথা কয় বড় গলায়
করে কেউ গলাবাজি,
অবসরে কেউ পাজী ভীষণ
কাজের বেলায় কাজী।

অনেকে কয় গরম কথা
ভয়ে কাঁপে সবাই,
“আমার উপর বললে কথা
করব তারে জবাই”।

কারো কারো কথায় মানুষ
বলে, “জলদি পালা”,
কারো কথা মনের মধ্যে
ধরায় ভীষণ জ্বালা।

বলতে গিয়ে সহজ কথা
অনেকে কথা প্যাচান,
অনেকে আবার ছন্দ কথায়
হৃদয়টাকে নাচান।

কেউবা আবার উপদেশ দেন
কথা কম বলতে,
কেউ কথা কোন মেপে মেপে
উঠতে, বসতে, চলতে।

মুখ থাকলেই যায় না বলা
কথার ফুলঝুড়ি,
বোবারা তাই কথার রাজ্যে
ওড়ায় ধুসর ঘুড়ি।

ছোট্ট শিশুর প্রথম কথায়
ডাকে সে তার ‘মা’কে,
সন্তানকে মা কোলে নিয়ে
চাঁদ মামাকে ডাকে।

আপন কভু পর হয়ে যায়
মন্দ কথা শুনে,
পর হয়ে যায় আপন কভু
মধুর কথার গুনে।

মা এসে তার ছেলেকে বুঝান
“মুখ সামলে কথা বলবে,
একান্তই তা না পারো তো
মুখ বন্ধ রেখে চলবে”।

ভাল কথা বলতে গেলেও
লাগে বুকের পাটা,
মন্দ লোকের বড় কথায়
জ্বলে উঠে গা’টা।

কথার পিঠে কথা বলা
মোটেও সহজ নয়,
কথার বানে মানুষ হত্যা
রুপকথাতেই হয়।

কোন কোন গানের কথা
মন কেড়ে নেয় সবার,
কারো আবার কথা থেমে যায়
পেলে মজার খাবার।

ব্যবসায়ী কয় টাকার কথা
শিক্ষকরা জ্ঞানের,
খেলাপির মুখে ঋণের কথা
জ্যোতিষী কয় মনের।

কথার কথা বলতে গিয়ে
অনেকে খায় ধরা,
ছাত্ররা কয় পড়ার কথা
কবি বলেন ছড়া।

কথার উপর চলছে এ দেশ
কথায় চলে বিশ্ব,
কারো মুখের একটি কথায়
কেউ হয়ে যায় নিঃস্ব।

কথায় কথায় অনেক কথা
হয়ে গেল বলা,
মৃত্যুর আগে থামবে না এই
কথার পথ চলা.........

(১০০ লাইনের কবিতা ০৩)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×