somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের দাম ২০ হাজার

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলার্ম শুনে সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠলেন। আপনার স্ত্রী রান্নাঘরে তরকারী গরম করছেন। বাবা মার দেখাদেখি আপনার ছোট ছোট ছেলেমেয়ে দুটোও উঠে গেছে, রোজা রাখবে তারাও। হাতমুখ ধুয়ে সবাই মিলে খেতে বসেছেন কিন্তু খাবার আর মুখে তুলতে পারলেন না! পাহাড় চাপায় চিড়ে চ্যাপ্টা হয়ে গেলেন সবাই!

এমনটিই ঘটেছে গতরাতে চট্টগ্রামের তিন জেলার অসংখ্য অসহায় পরিবারে। এখন পর্যন্ত ১৩১ জন নিহত, সংখ্যা আরও বাড়ার আশংকা আছে। এই হতাহতের সংখ্যা গত ১০ বছরের ৬ বার পাহাড় ধ্বসের ঘটনার রেকর্ড ছাড়িয়েছে।

# ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি স্থানে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়

# ২০০৮ সালের ১৮ অগাস্ট চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়

# ২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়

# ২০১২ সালে ২৬-২৭ জুন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে ৯৪ জনের প্রাণহানি ঘটে

# ২০১৫ সালের ২৬-২৭ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ১৯ জনের মৃত্যু হয়।

এই দূর্ঘটনার! (পরুন গনহত্যা) জন্য দায়ী কে?

প্রাকৃতিক দুর্যোগ? দু’দিনের টানা বর্ষণ? হ্যা, ঠিক ধরেছেন।

নিয়ম ভেঙ্গে পাহাড় কাটেন, সেই মাটি বিক্রি করে টাকা কামান।
কাটা পাহাড়ের নিচে কিছু ঘর বানিয়ে ভাড়া দেন, আরো কিছু টাকা আসুক।
অসহায় গরীব 'হারামজাদা' গুলো আসে কেন এখানে কম টাকায় ভাড়া নিয়ে মরতে!
ওদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে! মামুর বাড়ীর আবদার!!

করতে থাকেন, কিচ্ছু হবে না আপনার। আপাতত কয়েকদিন একটু চুপচাপ থাকেন। প্রশাসনকে টাকা দিসেন কি কিছু হওয়ার জন্য। প্রাকৃতিক দুর্যোগের উপর কি আপনার হাত আছে! ইন্নালিল্লাহ...

নিহতের পরিবারে কিছু টাকা দিলেই হবে, কি বলেন। একজন মানুষের জীবনের দাম বিশ হাজার টাকায় রফা করে ফেলসেন, বাহ!
ব্যাপার না, আপনারা ৮ বছরের বাচ্চার ইজ্জত কিনতে পারেন ১ হাজার টাকায়! সে হিসাবে ঠিকই আছে। আপনারা পারেনও! পারবেনই না বা কেন! আপনার তো অনেক ক্ষমতা!

তবে মনে রাইখেন, আপনার আমার চেয়ে অনেক বেশি ক্ষমতাধর একজন চুপচাপ দেখতাছেন সব। হিসাব নিকাশ ঠিকঠাক মত মিলায়া রাইখেন। তিনি যখন হিসাব চাইবেন তখন কিন্তু সময় আর থাকবোনা।

জাকারিয়া মুবিন
14/07/16
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×