শুনতে পাওকি দূরের ঐ করুন বাশির সুর
নিস্তব্দ রাতে থেকে থেকে শেয়ালের হাক
নিঝুম চারিধার,শুধু অপেক্ষা ভোঁর হবার
কই সময়তো বয়ে যায় তবু দেখা নাই স্নিগ্ধ শিশির কনার
এই রাত কি তবে ফুরাবেনা কভু আর
ভয় হয় খুব ভয় হয়
সইতে পারছিনা আর এই ঘোর অন্ধকার
পূব আকাশে রক্তিম সূর্যের দেখা কবে পাব
সবাই মিলে আর একটিবার সূর্য স্নানে যাব
ছলাত ছলাত চোখে সবার বইবে খুশির মেলা
পাখির মত হাওয়ার পরে বাইবে সবাই ভেলা
আনন্দ আর হাসি গানে ফুরাবে জীবন বেলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


