এখনই চলে যাবো অথবা এখনই নিয়ে যাবে
আর ফেরা হবে না, যেখানে জল চাইলে জল
যেখানে স্বপ্ন চাইলে স্বপ্ন- শুধূ প্রাপ্তির উৎসব-
এখনই চলে যাবো অথবা এখনই নিয়ে যাবে!
আর কতটা সময় বাকি আছে সূর্য দৌড়ে?
একটা নিঃশ্বাস অথবা তারও অনেক কম
তবুও তৃষ্ঞায় তাকিয়ে থাকি পথের দিকে
তবুও জেগে আছে আজম্ম পবিত্র এক সাধ-
সে কি আসছে এখনই? যদি সময় ফুরায়?
অনেক সময় সঙ্গমে কেটেছ নদী, আকাশের সাথে
কখনও কখনও উচু মাথায় চুমু খেয়েছি জঙ্গলে
সূর্য ছুটিতে গেলে আকাশেরর তারার স্তন,
স্পর্শে স্পর্শে কখনও অস্থির করেছে চন্দ্র
তবুও ভিতরে জেগে থাকে সাধের চর,
সময় আর বাকি কতটুকু? এক নিঃশ্বাস?
সে কি আসবে অথবা আসছে এখনই
ঠোট ভর্তি উষ্ঞতম চুমু নিয়ে অথবা স্পর্শ?!
সময়ের পথে তাকিয়ে কেটেছিল বেলা-
আজ সময় স্থবির হবে? সে কি আসছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



