এই খানে এই নির্জনে একজন সমাধিস্থ আছেন
ভোরের রোদ হেটে হেটে ঢুকে পড়ে বাড়ীর অন্দর মহলে
গাঢ় গম্ভীর জোছনা কখনও কখনও ডুব দেয় জলের তলে
কোন কোন মানব মানবীর ছায়া পড়ে অচেনা সমাধিতে।।
এই খানে এই নির্জনে রোদেরা ফিরে যায় অনায়েসে
মধ্য রাতের জোছনা পথ হারায় কৃষ্ঞ গহ্বরে, তবুও আসেনা ,
মানব-মানবীর সুগন্ধ উড়ে হয়ত কোন দুর্গন্ধে,
এইখানে নির্জনে একজন নষ্ট মানুষ ঘুমিয়ে আছেন
নষ্ট রেল স্টেশন, কালো ট্রেণ ভ্রমনের শেষে . .
কোথায় কোন সভ্যতা নেই অথবা প্রেম
তার জীবনীতে মানুষ অন্ধকার হবার অধিকার,
সমাধির গায়ে লিখা কেবল
এই খানে এক জন ‘না-মানুষ” আছেন,
এই খানে কখনওই রোদ নেই বা জোছনা অথবা প্রেম
কেবল কৃষ্ঞ গহ্বরের অহংকার - কেউ দাড়ায়নি -
কখনও কখনও এপিটাফে বসে একলা রঙিন পাখি
তখন কি কোথাও আলো জ্বলে- ফেলে আসা জীবন অথবা সমাধিতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



