মাঝ রাতে চেয়ারের আড্ডায় বাতাসেরাও শুনে আমার গান
তুমি কি বধির, মেঘেদের অথবা চন্দ্রের মতন ?!
অনেক রাত জেগে জেগেও কোন আম গাছে বসতে দেখিনি পরী
তবে পাতারা গান গেয়েছে কতক সময়ে মুকুলের গন্ধ মেখে ,
তার সুবাস গায়ে মেখেই এই নগরের গলিতে গলিতে
আমি কত খুজেছি আমার জীবন, ব্যাকারণ বাণিজ্যে!
কখনও কখনও মাঝ রাতে যখন একলা দাড়িয়ে ল্যাম্প পোষ্ট
দেহপসারিনী, প্রেমহীন সদ্য সঙ্গম সমাপ্ত দম্পতি
তখন কুকুরেরা প্রেম করে, নাইট গার্ড সকাল খোজে বেআইনী ধোয়ায়,
আমাকে চিনে অনেক বাতাস, অনেক নদীর জীবন
আমি ফিরছিলাম রাস্তা থেকে রাস্তা, ব্যাকরণ থেকে ব্যাকরণ!
তোমার ছায়ায়ও কি আছে অলৌকিক কোন স্থিরতা?!
মাঝরাতের সঙ্গমরত কুকুরেরাও শুনে তোমার শীৎকার আনন্দ
অথবা এপাশ-ওপাশ, মশারীতে দুর্বোধ্য জীবনের এ-পাশ ওপাশ
মধ্য রাতে শেষ ট্রেণের অপেক্ষায় বাতাসেরা, নাগরিক দালান
শুনে আমার গান! তারপর চলে যায় অন্য স্টেশনের- এই চা গরম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





