আহা! আকাশে বাতাসে আজ আনন্দ ।
বাংলাদেশের কোন মসজিদ মন্দির হয় নি, আযানের বদলে উলু ধ্বনিও বাজে নি । যে যার ধর্ম করে যাচ্ছে ।
ইন্ডিয়ার আংশও হয় নি বাংলাদেশ । স্ব-মহিমায় এগিয়ে যাচ্ছে ।
আয়তনেও বাড়ছে আমার দেশ , আমাদের দেশ । ভারতের কাছ থেকে কয়’দিন আগেই উদ্ধার হলো ৭৫ একর । আজ সমুদ্র পরিধি বাড়লো ১৯, ৪৬৭ বর্গ কিমি । যদিও আমরা দাবী করছিলাম ২৫,৬০২ কিলো মিটার । ভারতের সাথে মামলা লড়ে আমরা জিতে গেলাম ।
সকল বাংলাদেশীদের অভিনন্দন ।
অভিনন্দন বর্তমান সরকারকেও ।
আমাদের ১৯,৪৬৭ বর্গ কিমি স্বপ্নীল সমুদ্র বাড়লো ।
হয়ত তেল আছে, হয়ত গ্যাস আছে , হয়ত কিছুই নেই মাছ ছাড়া । কিন্তু জল রাশিটুকুতো আমার । আমাদেরই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




