অন্ধকারও আজ পাকা বেঞ্চে বসে থাকে একলা প্ল্যাটফর্মে
একটা ট্রেণের অপেক্ষায়, নিহত মধ্য রাতে!
পাশাপাশি বসে থাকি আমি, কিছু মশা আর নগর নটী,
এখানে কোন আয়োজন নেই , মশাদের ছাড়া
কেবল অপেক্ষা, খদ্দের হওয়ার বা খদ্দের খোজার ।
তার পরতে পরতে কি উকি দেয় কোন “প্রজাপতি”
লিলুয়া বাতাস রেল লাইনে ভেসে সামনে দাড়ায়-
তাদের গায়ে লেগে থাকে প্রাচীন প্রজ্ঞার গন্ধ-
কিছু ভুমী কেবল জেগেই থাকে আমৃত্যু গোপনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




