মানবেনন্দ্র বহুদিন আমি মানুষ দেখিনা,
জীবনে জীবনে ব্যাস্ততার আনাগোনা আমি, তুমি, আমরা, তারা
ইদানীং সকালে আয়নায় দাড়ালে মানুষ দেখার তীব্র ইচ্ছা জাগে ।
হঠাৎ অন্ধ বাবা অনায়েসে চিনে নিতেন তার সঙ্গিনীকে
বিনা শব্দে বা স্পর্শে, বাতাসের শরীর থেকে তিনি চিনে নিতেন;
আমি বা আমার স্ত্রী কেউ কাউকে চিনিনা ফরমালিনের গন্ধে,
আমি কখনও চুমু খাইনি প্রেমিকা বা স্ত্রীর ঠোটে
লিপিস্টিকের আচ্ছাদন স্পর্শ করে কেবল আত্ন খেলা ।
মেলায় বসে ছিলাম বিকানোর আশায়
কেউ আমায় কিনলনা এক গেলাস তৃষ্ণার সহজ দামেও।
আমার চলে যাওয়ার বেলাও ফুরিয়ে যায় অন্য সব কিছুর মতোই ।
এরপর আর কিছুই নেই। এমনকি চলে যাওয়ার পথও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


