ভরা জোছনায় ভরা নদীতে প্রেম উছলায়
মুগ্ধ চরাচর
কখনওবা বর্ষার নাচনে সখা সখী বাসুগন্ধ কদম
কোন কোন বিকেল ছিল কনে দেখা আলো,
বিকেলর হলুদ আলো
ভাসিয়ে দিয়েছে কখনও কখনও ভিতরের অন্ধকার।
তারার রাতে আকাশ ভর্তি অপার্থিব পবিত্রতা,
নান্দনিক।
গেয়ো ঘুঘু, থ্রি ডি সিনেমা, বৈশাখি উৎসব
মানুষ দেখেছে আরও কত কি!
মানুষ শুর্ধূ ভোর দেখেনি কখনও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


