এখনও পকেট ভর্তি, ভ্যানিটি ব্যাগ ভর্তি রয়ে গেছে অনেকটা দুপুর
মাছেরা ছায়া খোজে, ছায়ার তলে সাবধানী জীবন,
কেউ কেউ বা প্রত্যেকেই গোপনে
গোধূলী হাতড়ায় অসময়ে নগরে নগরে, গায়ে গায়ে।
অস্তাচল বা ভোর বলে কিছুই নেই,
কেবল জীবন চক্র!
তারপরু কয়েক রঙা ঘুড়ি দেখে কখনও মন আনন্দিত হয়,
কখনও জেগে উঠে সূতীব্র কাম অথবা বিপ্লব,
অতপর যার যেমন রাত্রি-
কখনও আনন্দ শিৎকার, কখনও ক্লান্ত জানালা নির্ঘুম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


