১০)
এ.এস.এম নজরুল ইসলাম ( নজরুল ওস্তাদ)
এ.এস.এম নজরুল ইসলাম ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলস-এর সদস্য। ভাদ্র মাসে তিনি ১১ নং সেক্টরের প্রশিক্ষক হিসাবে যোগ দেন। অসংখ্য মুক্তিযুদ্ধা তাকে এখনও নজরুল ওস্তাদ বলে ডাকে।
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর কোরানে হাফেজ তার বড় ভাইকে পাকিস্তানি আর রাজাকাররা ধরে নিয়ে যায় তাদের বিরোধীতা করার জন্য।বড় ভাইকে ধরে নিয়ে যাওয়ার পরপরই মুক্তিযুদ্ধে যোগ দেন ।তার বড় ভাই আর ফিরে আসেন নি।
১১)
দেলাওয়ার আহমেদ
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি উলিপুর কলেজের আই.এস.সির ছাত্র।
জুন-জুলাই যুদ্ধে যোগ দেন। তিনি রৌমারী ইয়ুথ ক্যাম্পে ১৫ দিনের ট্রেনিয় নেন।তিনি নজরুল ওস্তাদ ও কাইজুল ওস্তাদের কাছে প্রশিক্ষন গ্রহন করেন।
যুদ্ধ শেষ করে তিনি আবার পড়ালেখা শুরু করেন। বি.এ পাশ করে ৮১ সালে তিনি ছিন্নমুকূল নামক N.G.O তে চাকুরীতে যোগ দান করেন। ২০১৪ সালে তিনি অবসরে নেন।
২ ছেলে ১ মেয়ে।
১২)
এ. কে. এম ফজলুল হক
তার জম্ম মহান ভাষা আন্দোলনের বছর। ১৯৫২ সালে।
তখন দোকান কর্মচারী জনাব এ. কে. এম ফজলুল হক ১৯৭১ সালের মে মাসে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন ।২৮ দিন তিনি রৌমারী ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষন নেন।
যুদ্ধ থেকে ফিরে এসে তিনি কৃষিকাজকে পেশা হিসাবে বেছে নেন যা এখন পর্যন্ত বর্তমান।
তার ৫ কন্যা।




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


