somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জহুরুল অপূর্ব
আমি জহুরুল অপূর্ব। ভেসে বেড়াই ফ্যান্টাসির জগতে। হাঁটতে ভালোবাসি, হোক তা পিচ ঢালা রাস্তা, সোঁদা গন্ধে ভরা মেঠো পথ, রেলপথ কিংবা ইট বিছানো খোয়া পথ। এই পথেরাই জানে আমার না বলা সব গল্পকথা। ঘুরে বেড়াবো এই পৃথিবীর পথে। তা ছাড়িয়েও অনেক দূর, বহুদূর।

অসহায় আর্তনাদ

১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবিগঞ্জের সুখিয়া রবিদাস নামের এক নারী যাকে সম্প্রতি ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রাস্তায় ফেলে, খোলা আকাশের নিচে। ধর্ষণকালীন সময়ে মহিলা একফাঁকে পালিয়ে যেতে চাইলেও তাঁকে ধরে রাস্তায় ফেলে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে ঠিক মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মারতে থাকে। এই লেখাটি কয়েকজনের পোস্টে পড়তে পড়তে মূল পোস্টে জয়নাল আবেদিনের টাইমলাইনে গেলাম। পুরোটা আবার পড়লাম, আরও একবার।

আট বছর আগে এই হত্যাকারীই সুখিয়া রবিদাসের স্বামীকে হত্যা করে, যার কোন বিচারই হয়নি। বিচার চাইতেও যে টাকা লাগে। আমাদের সমাজব্যবস্থায় যার টাকা আছে তার বিচার পাওয়ার সম্ভাবনা আছে, যার নেই তার কিছুই নেই।
স্বামী হারিয়েও বেচারার শান্তি আসেনি, ছোট ভাইকে নিয়ে চাচার আশ্রয়ে উঠলেও চার বছর আগে একই হত্যাকারী তাঁর চাচাকেও হত্যা করে। এবং সূত্রমতে ঐ বিচারও স্থবির হয়ে আছে।
সুখিয়ার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী হত্যাকারী প্রায়ই জোরপূর্বক তাদের ঘরে ঢুকে পড়তো। সর্বশেষ এখন ধর্ষণ শেষে হত্যা।
জয়নাল আবেদিন আক্ষেপ করে বললেন, মেইনস্ট্রিম মিডিয়াতে এ নিয়ে কোন সংবাদ আসেনি। আমি নিজেও ফেইসবুকে এ সম্পর্কে জেনেছি। মেনস্ট্রিম সংবাদ মাধ্যম তো দূরের কথা ছড়িয়ে ছিটিয়ে থাকা নিউজপোর্টাল গুলোতেও এ নিয়ে কিছু আসেনি। সংবাদ আসলেই কি আর না আসলেই বা কি! এসবের কোন বিচার হবে না, ধরে নেয়া যায়। প্রায় প্রতিদিনই ধর্ষণ আর হত্যাকাণ্ডের খবর আসছে। কোনটারই চূড়ান্ত নিষ্পতি হচ্ছে না, বরং ভুক্তভোগীর নিজেকে বা তার পরিবারকেই প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হচ্ছে।
.
সুখিয়া রবিদাসদের জীবন পরিক্রমা নিয়ে এক প্রহসনের উপর এগিয়ে চলছে আমাদের সমাজব্যবস্থা। একটা সমাজের সামাজিক জীবের সমাজ ব্যবস্থাপনা আর সভ্যতার যে নমুনা থাকার কথা তার থেকে আমরা প্রতিনিয়তই সভ্য সমাজব্যবস্থার থেকে দূরে সরে দিন দিন অসভ্য সমাজের এক নিদর্শন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×