somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকবরীয় ইশটাইল

২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
সম্রাট আকবর নাকি সাধারণ মানুষের বেশে মাঝে মাঝে লোকালয়ে ঘুরে বেড়াতেন।

বাজারে একবার এক সবজিওয়ালার সঙ্গে দেখা হলো তার। দারুণ খাতিরও হলো গল্পে গল্পে। সবজিওয়ালা তাকে জিজ্ঞাসা করলো, “পেটের ভাত খোরাকির জন্য কী করা হয়?”

আচমকা প্রশ্নে তিনি পড়লেন ফাঁপড়ে! B:-) কিন্তু তার মাথায় বুদ্ধি ‘হ্যাড’! মাথায় বুদ্ধি না থাকলে কী আর এত্তো বড় ভারতবর্ষ চালানো যায়?
বললেন, “আমি সম্রাট আকবরের তাজ এর রক্ষক!” :-0

সবজিওয়ালা ছদ্মবেশি আকবরের সৌভাগ্যে দারূণ খুশি হলেন, “বাহ, তোমার চাকরী তো খুব ভালো! সম্রাটের কাছাকাছি থাকতে পারো!”

২.
য়্যুনিভার্সিটির ‘বিগ’ ব্রাদারকে নিয়ে ‘বিগার’ ব্রাদার এর বাসায় গিয়েছিলাম বিশেষ কাজে। বিষমবয়সী এক অসাধারণ আড্ডা হলো সেখানে। :)

‘বিগার’ একফাঁকে ‘বিগ’-কে জিজ্ঞাসা করলেন, “তোমার বাসার কী অবস্থা?”

তড়িৎ জবাব দিই আমিই। “উনি বিয়ে উপলক্ষ্যে বাসা পরিবর্তন করতে যাচ্ছেন আগামী মাসে!” :!>

‘বিগার’ তার পিঠ চাপড়ে অভিনন্দন জানান, “এই কথা এতো দেরিতে বললে? মেয়ে কি করে? কবে, কোথায়, কী ভাবে হলো সবকিছু?”

‘বিগ’ এর মুখে রা কাড়ে না! কোনমতে আমাকে দেখিয়ে বলেন, “এইটারে ধরে পিটানি লাগান, খালি মিথ্যা বলে!” X(

আমি আত্মপক্ষ সমর্থন করি, “আরে, ছেলের বিয়ে উপলক্ষ্যে উনার বাড়িওয়ালা ফ্লাট নিজের জন্য নিচ্ছেন। তাই ‘বিগ’রা বাসা পরিবর্তন করছেন। এতে ভুল কী বললাম?”

৩.
যোগাযোগ মন্ত্রী বলেছেন, কাঁচপুর ব্রিজে কোন জ্যাম পড়েনা। তিনি নিজে দেখেছেন।

যেকোন সরকারের আমলেই ‘মন্ত্রী’ কোন পথ দিয়ে যাবার আগেই পুলিশ রাস্তা সাফ-সুতরো করে দেয়। ম্যাংগো পাবলিক সেখানে এমনিতেই কমে আসে! :|

৪.
ছোটবেলার একটা মজার ছড়া শেখা ছিলো,
“মিথ্যা বলা মহাপাপ
বইলা গেছে অমিতাভ!”

১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×