আমিতো করিনি কারো ক্ষতি
তবে কেন আমার কপালে এত দুর্গতি?
দুর্গতিতে গতিহীন, যেন আমি স্লত
কেবা জানিতে চায়, আমার কি মত?
জানার প্রয়োজন নেই আমার মতামত
কারন তোমাদের আছে অনেক হিম্মত।
সহযোগিতা করে,তোমাদের দিয়েছি সুযোগ
তবে আমার সাথে কেন এত অসহযোগ?
অসহযোগিতার মাঝেও ভালই আছি
তবে কেন বল কথা মিছামিছি।
আমি সরল, সরলতা ভালবাসি
আমায় নিয়ে অযথা কেন কর হাসাহাসি।
বাবার কাছ থেকে পাইনি ভালবাসা, বাবার মত
ভাইয়ের কাছ থেকে পেয়েছি আশা, ভ্রাতৃস্নেহ শত।
মায়ের কাছ থেকে পাইনি মাতৃস্নেহ, মায়ের মত
অকৃত্রিম ভালবাসা পেয়েছি বোনের কাছ থেকে যত।
দায়িত্বে আর কর্তব্যে করিনি কভু অবহেলা
তবু এত দায়িত্বহীনতা,কেন আমার বেলা?
এত কিছুর পরও আমি আশাবাদী
আল্লার উপর আজও পূর্ণ ভরসা রাখি।
(১৯ই চৈত্র,১৪২১ মোতাবেক ২রা এপ্রিল,২০১৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




