রাখবি আমাকে? বুকের মাঝেতে?
একটু আদর দিয়ে।
তোরে নিয়ে যাব, আরশি নগর,
বসিয়ে আমার নায়ে।
আরশি নগরে দখিনা বাতাসে,
আমার ছোট সে কুড়ে ঘরে,
তোরে নিয়ে বাঁধা গান গুলো সব,
শোনাবো তোর দুটি হাত ধরে।
রাতের বেলাতে ঘুমিয়ে গেলে পরে,
তোর চুলেতে বুলাবো হাত।
ঘুমন্ত সে মুখে তাকিয়ে কাটাবো,
অপলক সারা রাত।
স্বপনেও তুই একা হয়ে গেলে,
আমি স্বপনেই ঊদয় হব।
তুই যদি মোর সব হয়ে যাস,
আমি তোর সব হব।
ছোট এ জীবন,ক্ষণিকের ক্ষণ।
তারই মাঝে তোরে চাই,
এই চাওয়া বাদে তোর কাছে মোর,
আর কোন চাওয়া নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


