হঠাৎ করে বদলে গেছি, বদলে গেছে যন্ত্রণাও
বদলে যাওয়ার ধরণ দেখে, করছি ভীষণ কল্পনাও।
ধরন গুলো নয় যে এমন, যেমন ছিলাম পুর্বকালে
মাঝে মাঝে তোমার মতোই, বদলে যেতে ভালই লাগে।
ইচ্ছে করে জীবন থেকে, মুছে দিতে স্মৃতির পাতা
ভাল লাগে আগের জীবন, যেমন ছিলো সাদা খাতা।
দাগ ছিলোনা খাতার পাতায়, শুধু নিজের আঁচড় ছাড়া
আমার মাঝেই আমি ছিলাম, তুমি এসেই করলে সাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


