এখন আমি ভাল আছি বলতে জানি
বুকের মাঝে শত কষ্ট চেপেও,
মেকি হাসি হাসতে জানি।
শত আপনজন আর প্রিয়জনের মাঝেও,
নিঃসঙ্গতা মানতে জানি।
মিথ্যে করে “আল্লাহ ভালো রেখেছে”
বুক ফুলিয়ে বলতে জানি।
চোখে বাতাস লেগেছে বলে,
চোখের জল ঢাকতে জানি।
এখন আমি ভাল আছি বলতে পারি,
ঠোঁটের কোণে মিথ্যে হাসি আঁকতে জানি।
শত দুঃখ চেপেও “আল্লাহ ভালো রেখেছে”
বলে অট্টহাসি হাসতে জানি।
সবার চোখকে ঈর্ষায় ভরিয়ে
সুখী মানুষের ভান করতে জানি।
এখন আমি ভালো থাকতে জানি।
(১লা ফাল্গুন, ১৪২১, ১৩ই ফেব্রুয়ারী ২০১৫)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


