আপা আমার নদী নামের, দেখতে খুবই সুন্দরী
পেশায় যিনি আরো ভাল, করেন তিনি ডাক্তারি।
ডাক্তারিতে পেট ভরে না টাকা আরও চাই
হন্যে হয়ে খোঁজেন তাই, টাকাওয়ালা জামাই।
হঠাত করে ডাক্তার আপা করছেন বিয়ে সম্প্রতি
জামাই তাহার বয়স চাল্লিশ আছে বিশাল সম্পত্তি।
হোকনা ডাবল জামাইর বয়স, আপার আছে সম্মতি
টাকা থাকলে বয়স বিষয় না, এটাই আপার মুলনীতি।
বিশ বছরের বড় জামাই তাতে আবার হইছে কি?
টাকা আছে হিউজ পরিমান যদিও জামাই ডিভোর্সি।
আপা কহেন স্বামী মানে অভিভাবক, অভিজ্ঞতা দরকারী
ভাবেন তিনি অভিজ্ঞ আর বয়স বেশি হবে জামাই সংসারী।
(৪ঠা চৈত্র, ১৪২১ মোতাবেক ১৮ই মার্চ, ২০১৫)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


