প্রেমের সে তরী, ভাসায়ে চলি,
জীবনের শেষ অবধি।
খুজিয়া মরি, তার কথা বলি,
অচেনা মাঝিরে ধরি।
কখনও সে মাঝি হেসে কথা কয়,
কখনও বা ফিরে চায়,
কখনও সে আমার তরীতে এসে বসে,
কখনও বা সাধে তার নায়।
ও মাঝি শোন এইটুকু ক্ষণ,
এইটু্কুতেই নাই।
প্রেমিকের মনে, ক্ষণিক এ জীবনে,
তোরে শুধু তোরে চাই।
ও মাঝি তুই থাকিস মনেতে,
ধরে প্রেম তরী হাল।
তোরই সাথে আমি মিলে মিশে রচি,
অমর এক মহাকাল।
আমারেই তুই ঠাঁই দে বুকেতে,
লুকিয়ে বুকেতে রাখ।
ক্ষণিক পলকও বাঁচতে সে বুকে,
এ জীবন গেলে যাক।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




