বইয়ের তাকে সাজানো সুদৃশ্য প্রচ্ছদের বই
পাঠকের হৃদয়ে যেমন নাড়া দেয়
আমিও তাই!
ভালো না বাসার শপথ কত শতবার করি
তবু ঘোরের মধ্যে পড়ে ভালোবেসে ফেলি
কী যে ঘোর হায় !!
স্কেলে মেপে মেপে কাটায় কাটায় চলি পথ
আবেগের সীমানায় বসাই কঠিন প্রহরা
তবু মেঘ গলে বৃষ্টি গড়ায়!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



