আল্লাহ পাক হাদিসে কুদসী শরিফে ইরশাদ মুবারক করেন " যে আমার ওলির বিরুদ্ধে বিদ্বেষ পোষন করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করি " ।
আল্লাহ পাক যদি কারো বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন তাইলে তো তার আর বাচার পথ নাই ।
প্রশ্ন হল কতজন- ই তো হক্কানি ওলিয়াল্লাহ তথা পীর-শায়েখ উনাদের বিরোধীতা করে কই তাদের তো কিছুই হচ্ছেনা !!!
তাদের মনে রাখতে হবে খোদা দাবিদার ফিরাউন , নমরুদ, সাদ্দাদ কে আল্লাহ পাক ধ্বংস করার আগে সময় দিয়েছেন তওবা করার ।আবার সুরা লাহাব নাযিল হাওয়ার সাথে সাথে আবু লাহাব ধ্বংস হয়নি । আল্লাহ পাক তাকেও সময় দিয়েছেন ভালো হওয়ার ।
সে হিসেবে যারা হক্কানি ওলিয়াল্লাহ তথা পীর-শায়েখ উনাদের বিরোধীতা করে তাদের খুশি হাওয়ার কোন কারন নেই । আল্লাহ পাক তাদের সময় দিতেছেন তওবা করার ।
তওবা না করে যদি বিরোধীতা করতেই থাকে তাহলে তাদের ধ্বংস হবেই ইনশাল্লাহ ।
অতএব সবার সাবধান হওয়া উচিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



