পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে টুল বা চেয়ারে বসা বিদয়াত ।
৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানীং বিশেষ করে বেশ কয়েক বৎসর যাবৎ দেখা যাচ্ছে খালিক মালিক্ব রব মহান আল্লাহ পাক উনার ঘর পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে কতিপয় মুসল্লী বিশেষ করে কমিটির লোকজনের কেউ কেউ টুল কিংবা চেয়ারে বসে থাকে। তারা বলে থাকে মাজুরতার কারণে তারা এভাবে নামায পড়ে। আর এ জন্য ইমাম সাহেবের থেকেও কোনো বাধা নিষেধ থাকে না। এর একটি কারণ কমিটির প্রভাবশালীদেরকে তোষণ করা আর অন্যটি হলো ইমাম সাহেবদের অজ্ঞতা মূর্খতা।
অথচ পবিত্র মসজিদ শরীফ হলো শুধুমাত্র সুস্থ মুসল্লীদের জন্য। যারা অসুস্থ মুসল্লী তাদের জন্য মসজিদ বা জামায়াত কোনোটিরই বাধ্যবাধকতা ইসলামী শরীয়ত উনার মাঝে নেই। এক কথায় নামায পড়ার জন্য যত তরতীব বা নিয়ম কানুন ইসলামী ফিকাহ উনার কিতাবগুলোর মধ্যে বর্ণিত আছে, সেগুলো পালন করলে কোনোভাবেই টুল বা চেয়ারে বসে নামায আদায় করা সম্ভব নয়। আর এ কারণে শুধুমাত্র পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যেই নয়, বরং বাসা বাড়িতেও চেয়ার বা টুলে বসে নামায পড়া জায়িয নেই। এটা শরীয়তবিরোধী আমল হিসেবে গণ্য হবে। আর সেটা যে সুস্পষ্ট বিদয়াত হবে তাতো বলার অপেক্ষায় রাখে না। এমন বিদয়াত আমল যে বা যারা করবে, সমর্থন করবে প্রত্যেকেই বিদয়াতী বলে চিহ্নিত হবে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
যে ব্যক্তি কোনো বিদয়াতীকে সম্মান দেখালো সে দ্বীন ইসলাম উনাকে ধ্বংস করার কাজে সাহায্য করলো। নাউযুবিল্লাহ! অতএব, পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে টুল বা চেয়ারে বসার ন্যায় সকল আধুনিক বিদয়াত হতে আমাদেরকে সতর্ক সাবধান এবং বিরত থাকতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন