somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানববন্ধন ো আমাদের প্রতিবাদের ভাষা

০৮ ই জুন, ২০১০ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশ বাংলাদেশ। এই দেশকে আমরা খুব ভালোবাসি। রক্ত দিয়া স্বাধীনতা আনছি, ভাষা আনছিÑ দেশের মহিলাদের অপমানের মধ্যে দিয়ে আমাদের এই দেশ অস্তিত্ব পাইছে। তার অস্তিত্ব গঠনের ইতিহাস-কথা আমাদের ইসকুলের বইয়ে নানা বয়ানে ছাপা আছে। এমনতর বিবিধ মাধ্যমে আমাদের চেতনা গঠন ও কাঠামো পাইছে। এই চেতন লাইয়া আমরা বড় হইছি। চোখ-কান খোলা রাখলেই এই সব চেতনা মানুষের মধ্যে প্রবেশ করে। তবে আমি এতো সব বুঝি না।
বুঝার চেষ্টায় আছি।
কিছু বুঝার আগেই দেখি দেশে কিছু অপঃ ঘটলেই লোকজন হাত ধরাধরি করে দাঁড়াইয়া থাকে। কখনো সকলেই মৌন, কখনো দু’একজন বক্তৃতার ঢঙে কথা কয়।
আমি দেখি।
আমি দেখি আর বোঝার চেষ্টা করি। কিভাবে তারা ঘটিত অপঃ ঘটনার প্রতিবাদ জানাইতেছে। তাদের চোখে-চেহারায় কিসের ছায়া পড়ছে সেটাও দেখার চেষ্টা করি। লোকমুখে শুনিÑ তারা নাকি মহান। সমাজের সেবক। তারা হাত ধরাধরি করে প্রতিবাদ করতাছে। এখন এমন একটা ধারণা আমার মধ্যে হইছেÑ সমাজে যারাই হাত ধরাধরি করে রাস্তার পাশে লাইন করে দাঁড়ইয়া থাকে তারাই মহানÑ সমাজ সেবক। সমাজের সেবা করতে করতে প্রাণ তাদের যায় যায় গো...
আমার ভালো ঠেকে না।
সমাজে অপরাধ আকছার ঘটতাছে। দুর্ঘটনা, নিত্যঘটনার রূপ পাইছে। সন্ত্রাস প্রতিদিনের পত্রিকার ছবি। কিশোরী ধর্ষণ-আত্মহত্যা-হত্যা.... পরিসংখ্যান ভয়ঙ্কর। নানা বিষয়ে রাষ্ট্রের উদাসীনতার ফালাফলÑ ভুগছে জনগণ।
এই বিষয়ে আমার দুই মত নাই।
কিন্তুক এই সবের প্রতিবাদের মাধ্যম হিসেবে যদি হাত ধরাধরি করে দাঁড়ায় তাহলে মনে মধ্যে কেমন কেমন যেন লাগে। কিছুতেই মনকে বুঝাইতে পারি না।
এতো এতো বিভৎস-মর্মান্তিক-অযাচার-অন্যায়-অপরাধ-সন্ত্রাস-রাষ্ট্রীয় উদাসীনতার প্রতিবাদের প্রকাশ হিসেবে কিছু লোক হাত ধরাধরি করে রাস্তার এক পাশে লাইন করে দাঁড়ানোÑ এটা একটা প্রতিবাদের মাধ্যম হিসেবে কার্যকর হতে পারে এটা কিছুতেই আমার বুঝের জগতে আসে না।
আমার প্রায়ই মনে হয়Ñ সমাজ সেবক ভাই ও বোনেরা একটা অপঃ কিছু ঘটলেই মনে করে কিছু তো একটা করতে হইবোই। তার তো সমাজের প্রতি দায়িত্ব আছেÑ এই দায়িত্ব বোধ থেকে তারা রাস্তার পাশে লাইন করে হাত ধরাধরি করে দাঁড়ায়। এই দাঁড়ানো দিয়ে তারা নিজেকে দায়মুক্ত মনে করে। এই দাঁড়ানো থেকে তারা নিজেদের সমাজে মহান শ্রেণীভুক্ত মনে করে। কিশোরী ধর্ষণের পর গলাকাটা হয়েছেÑ কিছু লোক মানববন্ধব করলোÑ দায়িত্ব শেষ। মনে মনে একটু প্রশান্তিও পাওয়া যায়। প্রতিবাদ তো জানাইলাম। সব কিছুর পর আমরা তো হিউম্যান বিং! বিং বলতে কিছু একটা আছে তো, তাই না! আফটার অল উই আ সিভিলাইজড!!
এর থেকে শুরু হয় দায় সারা গোছের দায়িত্ব শেষ করা। দায়মুক্ত ভেবে নিজেকে সমাজে পুনরায় স্থাপন করতে শেখা। সমাজে সেবক হতে পারলেÑ সমাজের কাছ থেকে নানা সুবিধাও আদায় করা যায়।
আজ কতো রকমারি মানববন্ধন দেখিÑ জলবায়ু বিপর্যয়Ñ ধরো হাত। নদীর্ ভাঙ্গন রোধÑ দাঁড়াও নদী পাড়ে (মনে হয় নদী বুঝে ১০ জন মানুষ তার তীরে দাঁড়াইছে, এখন আর ভাঙ্গন যাইবে না!!)
নদী তো বোকা!! তবু লোকজন চিনতে না পেরে তার কর্ম করতেই থাকে। মানববন্ধনের লোকজন পাছা উচাইয়া.. উচাইয়া .. একটু একটু করে পিছাইতে থাকে। যেন নদীতে পড়ে না যায়। তাদের মধ্যে অনেকেই তো আবার জলাতঙ্ক রোগে ভুগতাছে!!!

পৃিথবীর আর েকান েকােনা েদেশ এমন প্রিতবােদর ভাষা আেছ তা জানার খুব ইেচ্ছ থাকেলা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ দুপুর ১২:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×