somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার যত লাইব্রেরি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞানপিপাসদের জন্য লাইব্রেরির বিকল্প নেই। আমাদের অনেকেরই সংগ্রহে বিপুল পরিমাণে বই থাকলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। আর এই প্রয়োজন মিটাতে আমাদের লাইব্রেরির আশ্রয় নিতে হয়। আর অনেকেই আছেন যারা তাদের অবসর সময়টুকু লাইব্রেরিতে কাটিয়ে দিতে পছন্দ করে তাই আজকে আপনাদের ঢাকার কিছু লাইব্রেরিরব খোঁজখবর জানানোর চেষ্টা করবো।

পাবলিক লাইব্রেরিঃ
ঢাকার শাহাবাগে জাতীয় জাদুঘরের পাশে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অবস্থান। দেশের বৃহৎ এই লাইব্রেরিটি বেগম সুফিয়া কামাল গ্রন্থাগার নামেও পরিচিত। তিন তলা বিশিষ্ট এই লাইব্রেরির দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে পড়াশোনার ব্যবস্থা। এখানে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ২০৪৫০৬টি বই রয়েছে। এছাড়াও রয়েছে পত্র-পত্রিকাসহ অসংখ্য মূল্যবান রেফারেন্স বই। পাবলিক লাইব্রেরিতে পড়ালেখা করার জন্য কোন সদস্য কার্ডের প্রয়োজন হয় না। ছোট-বড় সব শ্রেণীর পাঠকের জন্য উন্মুক্ত। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

জাতীয় গ্রন্থাগারঃ
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় গ্রন্থাগার অবস্থিত। জাতীয় গ্রন্থাগারে প্রায় ২লাখ বই সংগ্রহীত আছে। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে কোন ভাষার বই, সাময়িকী ,সংবাদ পত্র, ম্যাগাজিন , মানচিত্র, সরকারি সংস্থার মৌলিক ও প্রথম প্রকাশনা, জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও সাহিত্য কর্ম, এশিয়া মহাদেশের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর প্রতিনিধিত্বমূলক প্রকাশিত বই, বিদেশে প্রকাশিত যে কোন লেখক কর্তৃক বাংলাদেশে সম্পর্কিত ইংরেজি ভাষায় বই, নোবেল বিজয়ী লেখকদের এবং বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বের জীবনীসহ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সব বই-ই জাতীয় গ্রন্থাগারে সংগ্রহীত থাকে। গ্রন্থাগারটি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

বিশ্বসাহিত্য কেন্দ্রঃ
বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র অবস্থিত। এখানে যে কোন সময় সদস্য হওয়া যায়। ৪০০টাকা জমা দিয়ে সদস্য পদ গ্রহণ করতে হয়। মাসিক চাঁদা ১০টাকা। লাইব্রেরিটি বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

গণ-উন্নয়ন গ্রন্থাগারঃ
গণ-উন্নয়ন গ্রন্থাগারটি ধানমন্ডির সাত মসজিদ রোডে শঙ্কর এলাকার ১৪ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে লাইব্রেরিটি অবস্থিত। সদস্য হিসেবে বাড়িতে বই নেওয়ার জন্য ২০০টাকা জামানত ও ১০টাকা ভর্তি ফি জমা দিতে হবে। সদস্যদের বার্ষিক চাঁদা ২০টাকা দিয়ে সদস্য কার্ড রিনিউ করতে হয়।

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিঃ
প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি। এখানে দেশী-বিদেশী অসখ্য বই ও জার্নাল রয়েছে। এক বছরের জন্য সদস্য কার্ড করতে হয়।

বাংলাদেশ শিশু একাডেমী লাইব্রেরিঃ
ঢাকার হাইকোর্ট এলাকায় বাংলাদেশ শিশু একাডেমী লাইব্রেরির অবস্থান। এখানে শিশু-কিশোর পাঠকদের জন্য অসখ্য বই সংরক্ষিত আছে। সদসরা অনধিক তিনটি বই বাসায় নিতে পারবে।

ইসলামিক ফাউন্ডেশনঃ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে লাইব্রেরির অবস্থান। এখানে বিভিন্ন ধর্মীয় বই সংরক্ষিত আছে।

মহানগর লাইব্রেরিঃ
গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালিত মহানগর লাইব্রেরিটি চাকুরী প্রার্থীদের জন্য বেশ প্রয়োজনীয়। এখানে চাকুরীর বিজ্ঞপ্তিসহ বিভিন্ন পত্রিকার কাটিং পাওয়া যায়।

ইউসিস লাইব্রেরিঃ
বনানীর ২৭ নম্বর রোডের ১১০ নম্বর বাড়িতে লাইব্রেরিটি অবস্থিত।

ইউনিসেফ লাইব্রেরিঃ
শাহাবাগে ইউনিসেফের প্রধান কার্যালয়ে লাইব্রেরিটি অবস্থিত।

http://istishon.com/?q=node/22311#sthash.KNrwTje2.dpbs
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×