somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উপন্যাস : পৌরুষ -Ñকিস্তি ৩১

১৪ ই মে, ২০০৭ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৪.৪

বিজুর কোর্স শেষ হওয়ার ঠিক আগে এক রাতে রানু জানায়, ডাক্তার কনফার্ম করেছে।

একটু তন্দ্রামতো এসেছিলো বিজুর। সচকিত হয়ে ওঠে সে, কী কনফার্ম করেছে? রানু ডাক্তারের কাছে গিয়েছিলো, তা-ও জানা ছিলো না তার। কথাটা খুবই আচমকা এবং কোনো প্রসঙ্গ ছাড়া এসেছে। বিজুর মনে হয়, সে যা ভাবছে, তাই কি?

সাড়া না পেয়ে রানু বলে, তুমি কি ঘুমিয়ে গেলে?

না, বলো। শুনছি।

ডাক্তার আজ রিপোর্ট দিয়েছে, দু'মাস চলছে।

এই খবরে খুশি হওয়াটা স্বাভাবিক প্রতিক্রিয়া। বিজু খুশি কি না, নিজে বুঝতে পারে না। এই প্রসঙ্গ চাপা দেওয়া ছিলো এতোদিন, আজ হঠাৎ ঢাকনা উঠে যাওয়ায় সে খানিক অপ্রস্তুত বোধ করে। মুখে কোনো কথা আসে না।

প্রথমবার রানু তার আমেরিকাযাত্রা ঠেকানোর জন্যে বিজুর চেষ্টা বলে সন্দেহ প্রকাশ করেছিলো। এবার কি বিজুকে এই দেশে আটকে রাখার ষড়যন্ত্র রানুর? অভিযোগটা এখন ফিরিয়ে দেওয়া যায় না!

রানু অন্ধকারে হাতড়ে বিজুর হাত ধরে, তুমি কিছু বলছো না যে!

কী বলবো, বলো তো! অনেক বছর ধরে যে কথাটা মনে না করার চেষ্টা করে আসছি, তোমার কথায় তা মনে পড়ে যাচ্ছে।

তুমি আমাকে এখনো ক্ষমা করোনি, তাই না?

আমি ক্ষমা করার কে, রানু? তুমি নিজেকে ক্ষমা করতে পেরেছো কিনা, সেটা সবচেয়ে বড়ো কথা। আর আমার কথা যদি বলো, তাহলে বলি, ওই ঘটনার পর আমাদের জীবন ওলটপালট হয়ে যাওয়ার কথা ছিলো। যায়নি, এখনো আমরা এক ছাদের নিচে বাস করি।

বিজু একটু থামে। রানু চুপ করে শুনছে। বিজু মৃদু স্বরে বলে, ওই বিষয়ে কোনোদিন কারো কাছে একটা শব্দও উচ্চারণ করিনি। করলে নিজেকে লজ্জিত হতে হতো, তোমাকে ছোটো করা হতো। কিন্তু ভুলে যাওয়া তো সম্ভব হয়নি। সেই ঘটনা ছিলো আমার জন্যে এক ধরনের রূঢ় জাগরণ।

ফুলটুস জন্মানোর সময় বিজু লেবার রুমে ছিলো রানুর সঙ্গে। হাসপাতালে ডাক্তার এসে জিজ্ঞেস করেছিলো, তুমি লেবার রুমে যেতে চাও?

এদেশে সাধারণত কেউ না করে না। রানুও চায়, বিজু তার সঙ্গে যাক। বিজু সাহস করে হ্যাঁ বললেও মনে মনে যে একটু দ্বিধা বা ভয় ছিলো না, তা নয়। বাচ্চা জন্মানোর বিষয়ে যা কিছু শোনা ছিলো, তা-ই যথেষ্ট ভয়ংকর। যা কিছু যন্ত্রণা সব যাবে রানুর ওপর দিয়ে, তার ভূমিকা তো শুধু দেখা, সঙ্গে থেকে রানুকে সাহস দেওয়া। তবু মনে হয়, সেই যন্ত্রণা অবলোকনের যন্ত্রণা সহ্য করা যাবে তো?

পরদিন হাসপাতালের বিছানায় শুয়ে রানু লেবার রুমে কেমন লাগলো জিজ্ঞেস করে।

বিজু বলে, বিশ্বাস করবে কি না, জানি না। কিন্তু লেবার রুমে তোমার সঙ্গে না গেলে একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। মেয়েদের ওপর আমার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে এসেছিলো। সব পুরুষমানুষের কথা বলতে পারবো না, কিন্তু আমি জানি এই অমানুষিক যন্ত্রণা আমার পক্ষে সহ্য করা সম্ভব হতো না। এই কষ্টের কথা জেনেও মেয়েরা কীভাবে আবার বাচ্চা নিতে চায়, আমার বুদ্ধিতে কোনোদিন কুলাবে না।

মেয়েকে পাশে নিয়ে শুয়ে ছিলো রানু। পরিতৃপ্ত দেখায় তাকে। মাতৃত্বের অহংকার কথাটা শোনা ছিলো, এবার দেখা হলো বিজুর।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×