ইরানের তৈরী RQ-170 মডেলের উন্নত প্রযুক্তির ড্রোন
চালকবিহীন বিমান বা ড্রোন তৈরীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বেশ কবছর ধরে সাফল্যর সাথে বিভিন্ন মডেলের বিভিন্ন রেন্জ্ঞের এবং মিসাইল বহনকারী ড্রোন সহ বেশ কিছু ড্রোন আবিস্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
আজ আত্নপ্রকাশ করলো আরেকটি নতুন ড্রোনের যা ইরানের তৈরী RQ-170 মডেলের উন্নত প্রযুক্তির ড্রোন।
ইরান কর্তৃক আমেরিকার RQ-170 মডেলের আটককৃত ডোন !
আমেরিকার উন্নত ও সর্বশেষ প্রযুক্তির ড্রোন RQ-170 যা স্টিলত প্রযুক্তি ও রাডারকে ফাঁকি দিতে সক্ষম গত ২০১০ সালে আমেরিকা ইরানের আকাশে পাঠিয়েছিল গুপ্তচরবৃত্তি করার জন্য। ইরানের আকাশে সেই উন্নত প্রযুক্তির ড্রোন প্রবেশ করার অল্প সময়ের মধ্যে ইলেট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ইরান ড্রোনটির সাথে আফগানিস্থানে অবস্থিত আমেরিকার ঘাটির সাথে সংযোগ বিচ্ছিন্ন করে নিজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ড্রোনটি যে আমেরিকার জন্য কত গুরুত্বপূর্ণ তা প্রকাশ হয় যখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোনটি ইরানের কাছে কাতর স্বরে ফেরত চায় । যাইহোক, ইরান ড্রোনটি আমেরিকাকে ফেরত না দিয়ে একটি খেলনা ড্রোন পাঠায় ও ইরান ঘোষণা করে তারা অতিশীঘ্রই এই ড্রোনের সকল গোপন তথ্য ও প্রযুক্তি উৎঘাটন করে নিজেই RQ-170 ড্রোন বানাবে । সেই মোতাবেক ইরান আজকে উন্নত প্রযুক্তির RQ-170 মডেলের ড্রোন উদ্বোধন করে !উল্লেখ্য RQ-170 ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে B2 স্টিলথ ফাইটার বিমান তৈরি করা হয়েছে। নি:সন্দেহে ইরানের জন্য এটা একটা বিরাট অর্জন । ধন্যবাদ ইরান তোমায় ! তুমি দেখিয়েছ , তুমিও পার !
বিশ্বে মুসলিমরা আজ বিভিন্ন মতবাদে দ্বিধা-বিভক্ত! নিজেরা নিজেরা হানাহানিতে ব্যস্ত!!.. বিভিন্ন মতবাদের অনুসারীগন অন্য মতাম্বলীদের কাফের, ফাসেক, ফিতনাবাজ বলে গালাগালি করছে...
শুধু তাই নয় অনেক উগ্রবাদী মতবাদের ধারকগন ভিন্ন মতাম্বলীকে হত্যা পর্যন্ত করছে তখন পৃথিবীর একটি ইসলামী রাষ্ট্র “ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞানীরা জ্ঞান-বিজ্ঞানে মননিবেশ করে একের পর এক বিমান, রেল, বাস, যুদ্ধ বিমান সহ সকল সমরাত্র তৈরী করে নিজেদের নিরাপত্তা ব্যবস্হাকে শক্তিশালী করে তুলছে।
সত্যিই ইরান আজ প্রসংসার দাবীদার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




