somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসব কি খাচ্ছি আমরা??

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কিছুদিন পূর্বে গোপন খবরের ভিত্তিতে একটি মোবাইল কোর্টে গিয়েছিলাম। অভিযোগ ছিল খাবার লবণে সোডিয়াম ক্লোরাইড এর পরিবর্তে সোডিয়াম সালফেট ব্যবহার করে। তখন গুগলে সার্চ দিয়ে দেখলাম, সোডিয়াম সালফেট অত্যন্ত ক্ষতিকর একটি কেমিক্যাল, এটি মূলত টেক্সটাইল, ডাইং, সিরামিক প্রভৃতি কারখানায় ব্যবহৃত হয়। এটি কখনই খাবার হিসেবে গ্রহণ করা যাবে না। কারণে এটি দীর্ঘদিন সেবনে কিডনী নষ্ট হয়ে যেতে পারে এবং ক্যান্সার হবার সম্ভাবনা থাকে।

তখন অভিযোগটি ভিত্তিহীন মনে হচ্ছিল। কারণ কোন মানুষ এক প্রকারের বিষ অন্য আরেকজন মানুষকে খাওয়াতে পারে এটি আমার ধারণারও বাহিরে ছিল। ইতিপূর্বে বিভিন্ন ভেজাল বিরোধী মোবাইল কোর্টে গেছি। সেখানে দেখতাম, নারিকেল বা সয়াবিন তেলে পাম অয়েল মিশাতে অথবা কোন সুনামধন্য কোম্পানীর প্যাকেট নকল করে ভেজাল পণ্য প্যাকেট করতে; দেখেছিলাম কুমারিকা তেলকে নকল করে রুমারিকা, কুমারিনকা… প্রভৃতি বানাতে, দেখেছিলাম রিন ডিটারজেন্টকে নকল করে বিন, কিন… প্রভৃতি বানাতে; আবার বনফুল এর লাচ্ছা সেমাই এর প্যাকেট বানিয়ে নিয়ে তার ভেজাল লাচ্ছা সেমাই প্যাকেট করতে। আরও অনেক…..

যাই হোক এবারের অভিযোগের সত্যতা যাচাই করতে সোর্স পাঠালাম কারখানায়। সে একটি লবণের প্যাকেট নিয়ে আসলো, যাতে বিএসটিআই এর লোগো, আয়োডিন লোগো এমনকি সহযোগিতায় ইউনিসেফ ও বিসিক লেখা ছিল। কিন্তু তাতে কারখানার পুরো ঠিকানা নাই, শুধু বাংলাদেশ (অথবা ঢাকা, বাংলাদেশ)লিখা ছিল। আমরা আগেই জানতাম সে এলাকায় লবণের বিএসটিআই লাইসেন্স কারও নাই। ফলে পরদিন সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে মোবাইল কোর্টে যাই। গিয়ে তো পুরোই হতবম্ভ হয়ে গেলাম। বস্তার গায়ে লেখা Sodium Sulphate Anhydrous 99%, (Textile and Dyeing usage only)। অবাক হয়ে গেলাম, যেখানে লেখা আছে টেক্সটাইল, ডাইং এ শুধুমাত্র ব্যবহারের জন্য। সেই জিনিস প্যাকেট করে লবণ বলে মানুষ খাওয়ানো হচ্ছে।

কারখানার মালিককে বললাম, এই লবণ কখনও খেয়েছেন? বললেন, না। যে জিনিস নিজে খান না, সেটি অন্যকে খাওয়াচ্ছেন কেন??
মানুষের মূল্যবোধের কতটা অবক্ষয় হলে এমন ভেজাল দেওয়া সম্ভব??

লবণটি পুরো উত্তরাঞ্চলে বেশ ভালই মার্কেট পেয়েছিল। আমি লবণটির নাম, মালিকের বা কোম্পানীর নাম প্রকাশ করছি না। কারণ মালিক বা কোম্পানীটিকে অপদস্ত করতে চাচ্ছি না। জনগণকে সচেতন করা উদ্দেশ্যেই লিখাটা।

শুধুমাত্র প্রশাসন কিংবা বিএসটিআই এর পক্ষে এসব ভেজাল প্রতিরোধ করা অসম্ভব ব্যাপার। জনগণকেই সচেতন হতে হবে। যেকোন পণ্য কেনার সময় কারখানার পূর্ণ ঠিকানা, উৎপাদনের তাং….. প্রভৃতি দেখে কিনুন।

যারা ভেজাল পণ্য তৈরি করেন, তাদের কারখানার চারপাশে বসবাসকারী জনসাধারণ বিষয়টি জানার কথা। তাদের উচিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো।

আর যারা ভেজাল পণ্য তৈরি করেন তারা জেনে রাখুন, আজ হোক অথবা কাল হোক আপনি ধরা পড়বেন অবশ্যই। আর ধরা না পড়লেও আপনি যদি আজকে ভেজাল খাইয়ে কাউকে মেরে থাকেন, কাল আপনার সন্তানেরা অন্য কোম্পানীর ভেজার পণ্য খেয়ে মরবে। আর মৃত্যুর পরের জীবনের শাস্তির কথা তো বাদ-ই দিলাম।

সর্বোপরি আমাদের মনুষ্যত্বের তথা নৈতিক মূল্যবোধের উন্নয়ন প্রয়োজন।

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/zunaid365/zunaid365-1488907727-4570691_xlarge.jpg

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

×