somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১০

২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখঃ রবিবার, ২৩ জুলাই, ২০১২

অফিস ছুটির পর রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকে। আমার অফিস থেকে বাসায় বাসে করে আসতে ২ ঘন্টা লাগে। গত কাল ৩.৩০ এ অফিস থেকে রওনা দিয়ে বাসায় ৫.৩০ এ পৌছেছি। তাই আজ ১০ গুন টাকা খরচ করে রিক্সা চড়ে আসলাম সময় বাচাতে। বাসায় পৌছালাম ৫.২৮ মিনিটে। ২ মিনিট সময় বাচিয়ে বড়ই তৃপ্তি পেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে পরের বার থেকে বরং হেটেই বাসায় আসব।

রিক্সাতে আসার সময় এক কলিগের সাথে দেখা। তার নাম আতিক। তাকে রিক্সায় লিফট দিলাম। অদ্ভুত ছেলে। ছেলেটা আমার অনেক জুনিয়র কিন্তু সবাইকে দিলেও আমাকে কখনো সালাম দেয় না। কথায় কথায় বলে উঠে, ভাই আপনি পারবেন, আপনারে দিয়াই হবে। আর এই কথা বলার সময় আমার বাহু টিপতে থাকে। আমি বললাম,

আমিঃ “আপনার বাড়ি কি চিটাগাং?
আতিকঃ কেন ভাই?
আমিঃ এই যে আমাকে এভাবে আমাকে টিপা মজা নিতাসেন।
আতিকঃ ওহ হাহাহা, না ভাই কুমিল্লা।
আমিঃ হুম, এখন বুঝলাম, কুমিল্লাতেও এধরনের লোক আছে।
আতিকঃ হাহা, ভাই আপনি পারবেন, আপনারে দিয়াই হবে।
আবার আমার বাহু টিপতে টিপতে বলল, “ভাই কি জিম করেন?”

বাসায় এসে রুমমেটদের দেখলাম। তারা সবাই আমার উপর অনেক রাগ। কারন আমি কাল তাদের সাথে রাতে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়ে ঘুমাতে গিয়েছিলাম। আমাকে জোর করায় রিতিমত তাদের সাথে দুর্ব্যবহারও করলাম। কারন আমি প্রতিদিন সেহেরির ১০ মিনিট আগে ঘুম থেকে উঠে সেহেরি করতে চাই না আর। সেহেরির ১ ঘন্টা আগে সেহেরি করে ফেসবুকে বসে থাকার মজাই আলাদা। অতঃপর ঘুম ভাঙ্গল ফজরের আজানের শব্দে।

উঠে কিছুক্ষন অ্যালার্ম ঘড়িটার দিকে তাকিয়ে রইলাম। ব্যাটা Traitor. দুধ কলা দিয়ে বুঝি সাপ পুষলাম। লাইট জেলে দেখলাম একটা টিকটিকি লাইটের পাসে বসে আছে। শালার এই টিকটিকিও ফজরের আযানের আগে ঘুম থেকে উঠল!

রুমমেটদের আমার না খেয়ে রোযা রাখার গল্প বললে হয়ত তারা অনেক হাসবে, তাই চুপ মেরে রইলাম। যথা সমেয়ে ইফতার করতে বসলাম। ইফতারের সময় আমরা অনেক গল্প করি। আজকের গল্পের বিষয় বহুমুত্র রোগ। এবং আমরা এই উপসংহারে পৌছালাম যে, বহুমুত্র রোগ তখন বলা হয় যখন কারো মুত্র বহুদিক দিয়ে বের হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×