somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের ডাইরী ১২

২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখঃ বুধবার, ২৫ জুলাই, ২০১২

আজ এক বন্ধুর বাসায় ইফতার করলাম। ফ্রী খাবার আমার খুব পছন্দ। ছোট বেলা থেকেই আমার এরকম ফ্রীতে বন্ধুদের বাসায় খাওয়ার অভ্যাস। এই পদ্ধতীটা খুবই সহজ। বন্ধুর বাবা মার কাছে বলতে হবে যে আপনি আপনার জীবনে ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস এবং আপনার বন্ধুকে তার জীবনে উন্নতি করানোর পিছে আপনার কত বড় সৎ ইচ্ছা আছে। এরকম গোটা বিষেক বন্ধু থাকলে আপনি প্রতি দুপরে আরাম করে বিভিন্ন বাড়িতে খেতে পারবেন।

এই ধরনের একটা গল্প আজ আপনাদের বলব। কয়েক বছর আগে আমি আমার ভাল বন্ধু স্বজীবের বাসায় গেলাম। সময় ১ টা ৫৫ মিনিট। তার রুমে যাওয়ার আগে আন্টির কাছে কিছুক্ষন স্বজীবের অগোচরে তার নামে কুৎসা রটনা করলাম। এরপর তার রুমে গেলাম। গল্প করছি স্বজীবের সাথে। আন্টি ঠিক ২.৩০ টার সময় ভাত খেতে ডাকলেন। খাওয়ার টেবিলে যাওয়ার আগে বাথরুমে গেলাম। হাত মুখ ধোওয়ার পর কিছুটা প্রক্রিতির ডাক অনুভব করলাম। আমার পরনে টাইট জিন্স প্যান্ট থাকায় এবং তার বাথরুমে লো কমোড থাকায় আমার জন্য প্রক্রিতির এই ডাকে সাড়া দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে গেল। কিন্তু এরপর আমার চোখ পড়ল বাথরুমের বেসিনে।

বেসিনটা বেশি উচু না হওয়ায় খুব আরামেই আমার কাজটা সেরে নিলাম। ব্যাপারটা আমি চোখ বুজে খুব এনজয় করছিলাম। কাজ যখন প্রায় শেষের দিকে, খেয়াল করলাম বাথরুমের দরজা ঠিকমত বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ঠিক এমন সময় কে যেন দরজার কাছে দাড়াল। সর্বনাশ!!! এখন কেউ দেখে ফেলে যদি!!!

স্বজীবঃ কিরে দরজা বন্ধু করস নাই কেন? ভিতরে ঢুকমু?
আমিঃ হুর ব্যাটা।
স্বজীবঃ আচ্ছা ঢুকলাম না। কিন্তু শোন, বেসিনটা USE করিস না, ঐটার পাইপ ব্লক হইয়া গেছে।

সর্বনাশ!!! এখন কেউ দেখে ফেলে যদি!!! সত্যই সব তরল বর্জ্য বেসিনে রয়ে গেছে।

চিন্তা করতে লাগলাম এখন এগুলো কিভাবে সরানো যায়। বাথরুমে কোন মগ নাই। অনেক খুজে একটা ছোট স্পঞ্জ-ফোম জাতিয় কিছু একটা পেলাম। সেটা দিয়ে অনেক সময় খরচ করে বেসিনটা শূন্য করলাম।

বেরিয়ে খেতে বসলাম স্বজীব আর তার বড়বোন আনিকা আপুর সাথে। খেতে খেতে জিজ্ঞেস করলাম স্বজীবকে,

আমিঃ বাথরুমে স্পঞ্জ-ফোম টাইপের ঐ জিনিস টা কি?
আনিকা আপুঃ উমমম, খাওয়ার সময় এসব কথা বলোস ক্যান???
স্বজীবঃ ঐটা লুফা।
আমিঃ ঐটা দিয়া কি করে?
আনিকা আপুঃ স্বজীব, STOP IT!!!!!!!!!
স্বজীবঃ ঐটা দিয়া গোসল করার সময় গা মাইজ্জা পরিস্কার করে আনিকা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×